| ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

শেখ হাসিনা ও শেখ রেহানাকে নিয়ে করা সোহেল তাজের ফেসবুক পোস্ট ভাইরাল, সারাদেশে ব্যাপার আলোচনার ঝড়

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ২৮ ২০:১১:৫২
শেখ হাসিনা ও শেখ রেহানাকে নিয়ে করা সোহেল তাজের ফেসবুক পোস্ট ভাইরাল, সারাদেশে ব্যাপার আলোচনার ঝড়

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে গত কয়েকদিনে একটি বিষয় বিশেষভাবে আলোচনায় এসেছে। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজের একটি ফেসবুক পোস্ট ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এর পর থেকে দেশের রাজনৈতিক অঙ্গন উত্তাল। বিশেষ করে, চট্টগ্রামের সাম্প্রতিক সহিংস ঘটনায় এক আইনজীবী নিহত হওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এই ঘটনার প্রেক্ষাপটে সোহেল তাজ একটি কঠোর সমালোচনামূলক পোস্ট দিয়ে আওয়ামী লীগের উদ্দেশে তীব্র মন্তব্য করেন।

তিনি লিখেন, “হত্যা, গুম, খুন, গণহত্যা, নির্যাতন-নিপীড়ন করে দেশ ধ্বংস করেছে। দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এখন গণতন্ত্রকে ধ্বংস করে দেশ ধ্বংসের ষড়যন্ত্র চালাচ্ছে।”

সোহেল তাজ সরাসরি অভিযোগ তোলেন, আওয়ামী লীগ ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে পুনরায় ক্ষমতায় ফেরার চেষ্টা করছে। তিনি বলেন, “এ দলটি এতটাই নির্লজ্জ যে দেশের শান্তি বিনষ্ট করার জন্য একের পর এক ষড়যন্ত্র করছে।”

সোহেল তাজ আরও দুটি বই পড়ার পরামর্শ দেন—মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লেখা আমার ফাঁসি চাই এবং অন্তরালের হত্যাকারী প্রধানমন্ত্রী। তিনি বলেন, “নীতি ও আদর্শচ্যুত দলকে সমর্থন করার কোনো কারণ নেই।”

পোস্টের শেষ অংশে তিনি আওয়ামী লীগের সমর্থকদের উদ্দেশে কঠোর বার্তা দেন। তিনি বলেন, “যারা এখনও এই লুটেরা, খুনি, গুম-নির্যাতনকারী দলকে সমর্থন করেন, তারা আমার ফেসবুক পেজ থেকে সরে যান। নিজের বিবেক জাগ্রত করুন এবং আত্মসমালোচনার মাধ্যমে সঠিক পথ খুঁজে নিন।”

সোহেল তাজের এই মন্তব্য দেশের রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে। বিভিন্ন রাজনৈতিক মহল এবং সামাজিক মাধ্যমে তার এই বক্তব্য নিয়ে তুমুল বিতর্ক চলছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...