| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১ রানে বিশাল ব্যাবধানে হারের পর সরাসরি যাকে দোষ দিলেন মিরাজ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ২৭ ০৮:৩২:০৫
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১ রানে বিশাল ব্যাবধানে হারের পর সরাসরি যাকে দোষ দিলেন মিরাজ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টে ২০১ রানের বিশাল ব্যবধানে হারল বাংলাদেশ। ৩৩৪ রানের বড় লক্ষ্যে পঞ্চম দিনের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। আগের দিনের স্কোর ছিল ৭ উইকেটে ১০৯ রান। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগই তৈরি করতে পারেনি দল।

পঞ্চম দিনের শুরুতেই আলজারি জোসেফের দুর্দান্ত বোলিংয়ে সাজঘরে ফিরতে হয় হাসান মাহমুদকে। ১২ বল খেলেও কোনো রান করতে পারেননি তিনি। স্লিপে সহজ ক্যাচ দিয়ে আউট হন। এরপর দলের শেষ ভরসা জাকের আলি ৩১ রানে এলবিডব্লিউ হয়ে ফেরেন। তৃতীয় আম্পায়ার রিভিউ দেখে তাকে আউট দেন। শরিফুল ইসলাম ইনজুরির কারণে ব্যাট করতে না পারায় বাংলাদেশের ইনিংস থেমে যায় মাত্র ১১২ রানে।

এই ম্যাচে বাংলাদেশের ব্যাটিং লাইন-আপ দুই ইনিংসেই চরমভাবে ব্যর্থ হয়েছে। প্রথম ইনিংসে মাত্র ২৬৯ রান তুলতে পারে দল, যেখানে ওয়েস্ট ইন্ডিজ তুলেছিল ৪৫০ রান। দ্বিতীয় ইনিংসে ১৫২ রানে প্রতিপক্ষকে অলআউট করলেও ৩৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে টাইগারদের ইনিংস শেষ হয়ে যায় খুব সহজেই।

অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ ব্যাটিং ব্যর্থতার কথা সরাসরি স্বীকার করে নেন। তিনি বলেন, “আমরা বোলিংয়ে ভালো করেছি। তাসকিন ৬ উইকেট নিয়েছে, কিন্তু প্রতিপক্ষের সাত উইকেট পড়ে যাওয়ার পর একটি বড় পার্টনারশিপ আমাদের ম্যাচ থেকে ছিটকে দেয়। ব্যাটিংয়ে আমাদের ভুল ছিল, তবে আমরা এগুলো নিয়ে কাজ করব।”

বোলিং ইউনিটের প্রশংসা করে মিরাজ আরও বলেন, “তাসকিন, হাসান এবং নাহিদ ভালো বল করেছে। প্রথম ইনিংসে তাইজুলও দুর্দান্ত বল করেছে। তাদের পারফরম্যান্সে আমি খুশি।”

এখন দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে দ্বিতীয় টেস্টে ব্যাটিং লাইন-আপের ঘাটতি পূরণ এবং আত্মবিশ্বাস ফিরে পাওয়াই হবে দলের মূল লক্ষ্য। ক্রিকেটপ্রেমীরা অপেক্ষায় আছেন, টাইগাররা কি ঘুরে দাঁড়াতে পারবে?

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...