| ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর অনুসারীদের হা*ম'লা'য়  রাষ্ট্রপক্ষের আইনজীবী আর নেই

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ২৬ ১৮:৩৩:৩০
চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর অনুসারীদের হা*ম'লা'য়  রাষ্ট্রপক্ষের আইনজীবী আর নেই

চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর অনুসারীদের হামলায় একজন রাষ্ট্রপক্ষের আইনজীবী নিহত হয়েছেন। নিহত আইনজীবীর নাম সাইফুল ইসলাম আলিফ।

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, ধারালো অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন জানান, আদালত প্রাঙ্গণের সংঘর্ষে আহত ৬-৭ জনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয়, যার মাথায় ধারালো অস্ত্রের আঘাত ছিল। নিহত সাইফুল ইসলাম শিক্ষানবিশ আইনজীবী ছিলেন বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী।

আজ সকালে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। বিচারক কাজী শরিফুল ইসলাম তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তবে পুলিশ যখন তাকে প্রিজন ভ্যানে তুলতে যায়, তখন তার অনুসারীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভকারীরা ভাঙচুর চালায় এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে এখন পর্যন্ত ২৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে ছয়জন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১৯ জন চিকিৎসা নিয়েছেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরী জানিয়েছেন, বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় এবং বেশ কিছু স্থাপনা ভাঙচুর করে। আহতদের সঠিক সংখ্যা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম ভারত; জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম ভারত; জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ইতিহাস গড়লো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক ...

৮০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম ভারত; লাইভ দেখুন

৮০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম ভারত; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয়ের সুবাস পাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...