| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

নৈরাজ্য সৃষ্টিকারীদের বি'রু'দ্ধে শক্ত বার্তা দিলেন সারজিস আলম

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ২৫ ১৫:৪০:০৮
নৈরাজ্য সৃষ্টিকারীদের বি'রু'দ্ধে শক্ত বার্তা দিলেন সারজিস আলম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম নৈরাজ্য সৃষ্টিকারীদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, অযৌক্তিক কারণ দেখিয়ে কেউ যদি নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে, তাহলে দেশের স্বার্থে তাদের প্রতিহত করাই আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান দায়িত্ব।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্টে তিনি এ কথা তুলে ধরেন। সেখানে তিনি লিখেছেন, “দেশ, দেশের মানুষ ও জনগণের সম্পদ সবার আগে। যদি কেউ অযৌক্তিক কারণে বিশৃঙ্খলা বা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে, তার পরিচয় যাই হোক না কেন, দেশের স্বার্থে তাদের প্রতিহত করা এবং জনমানুষের নিরাপত্তা নিশ্চিত করা আইনশৃঙ্খলা বাহিনীর সবচেয়ে বড় দায়িত্ব।”

গত কয়েকদিনে রাজধানীর বিভিন্ন এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। অন্যদিকে, ‘অসহিংস গণঅভ্যুত্থান’ নামের একটি সংগঠন শাহবাগে সমাবেশে অংশ নেওয়ার জন্য বিনা সুদে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শ্রমজীবী মানুষদের সেখানে জড়ো করার চেষ্টা করেছে। অভিযোগ উঠেছে, এই সংগঠনটি দেশের স্থিতিশীলতা নষ্ট করার উদ্দেশ্যে এমন কাজ করছে।

এই পরিস্থিতিতে সারজিস আলম তার সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতিহত করার বিষয়ে কড়া বার্তা দিয়েছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...