| ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

‘মুগ্ধ ও স্নিগ্ধ এক ব্যক্তি’—এই দাবির সত্যতা নিয়ে বেড়িয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ২৩ ১৪:৩৯:২১
‘মুগ্ধ ও স্নিগ্ধ এক ব্যক্তি’—এই দাবির সত্যতা নিয়ে বেড়িয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ আবারও আলোচনায় এসেছেন। তবে এবার আলোচনার বিষয়বস্তু হচ্ছে সামাজিকমাধ্যম ফেসবুকে কিছু পোস্ট, যেখানে দাবি করা হয়েছে—মুগ্ধ মারা যাননি, মুগ্ধ ও স্নিগ্ধ দুই ভাই নন, বরং মুগ্ধই স্নিগ্ধ ছিল।

ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার বাংলাদেশ এসব দাবির বিরোধিতা করেছে। তাদের অনুসন্ধানে নিশ্চিত করা হয়েছে যে মুগ্ধ ও স্নিগ্ধ পৃথক ব্যক্তি এবং তারা দুই যমজ ভাই। ওপেন সোর্স অনুসন্ধান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একসাথে তোলা অসংখ্য ছবি ও ভিডিও দেখে এই তথ্য নিশ্চিত করা হয়।

মুগ্ধ, যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শহীদ হন, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী ছিলেন। ১৮ জুলাই আন্দোলনের সময় উত্তরার আজমপুরে পুলিশের গুলিতে তিনি নিহত হন, যখন শিক্ষার্থীদের পানি সরবরাহ করতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হন। তবে সম্প্রতি তার মৃত্যু নিয়ে ফেসবুকে কিছু পোস্টে সন্দেহ প্রকাশ করা হয়। এক পোস্টে দাবি করা হয়, "মুগ্ধ মারা যায়নি, মুগ্ধ নামে কেউ ছিলই না! মুগ্ধ ও স্নিগ্ধ দুই ভাই নয়, মুগ্ধই স্নিগ্ধ ছিল। মানুষ একজনই।"

এছাড়া, সাপোর্টারস অব বাংলাদেশ আওয়ামী লীগ নামে একটি ফেসবুক গ্রুপে মুগ্ধের মৃত্যু নিয়ে প্রশ্ন তোলা হয়। তারা লেখে, "মুগ্ধর ডেডবডির ছবি কেউ দেখেনি, মুগ্ধের পোস্টমর্টেম রিপোর্ট, জানাজা, কবর কোথায়?"

এতসব দাবির বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনের সমর্থকরা একযোগে প্রতিবাদ জানিয়েছেন। একজন লিখেছেন, "মুগ্ধরা মরে না, তারা চিরকাল বেঁচে থাকবে আমাদের মনে। তাদের আত্মত্যাগের স্মৃতি যুগ যুগ ধরে আমাদের হৃদয়ে থাকবে। আল্লাহ মুগ্ধকে বেহেশতের সর্বোচ্চ স্থান দান করুন।"

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...