| ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশকে প্রথম ইনিংসে যত রানের টার্গেট দিতে চায় ওয়েস্ট ইন্ডিজ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ২৩ ১৪:০১:৫৩
বাংলাদেশকে প্রথম ইনিংসে যত রানের টার্গেট দিতে চায় ওয়েস্ট ইন্ডিজ

অ্যন্টিগার পেস সহায়ক উইকেটে নতুন বলের সুবিধা বাংলাদেশ ভালোভাবে কাজে লাগিয়েছে। বিশেষ করে তাসকিন আহমেদ দ্রুত ব্রেকথ্রু এনে দেন। তবে ম্যাচের গতির সঙ্গে সঙ্গে ক্রমেই নিয়ন্ত্রণ চলে যাচ্ছিল ক্যারিবিয়ানদের দিকে। শেষ সেশনে মিকাইল লুইস এবং অ্যালিক আথানেজকে ফিরিয়ে টাইগারদের জন্য কিছুটা স্বস্তি এনে দেন বোলাররা। দিনশেষে উভয় দলই সমান অবস্থানে থেকে ম্যাচে এগিয়ে রয়েছে।

টস হেরে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ২৫০ রান করে, তবে ৫ উইকেট হারিয়ে। বৃষ্টি হানা দিলে খেলা কিছু সময় থমকে যায় এবং আলোক স্বল্পতার কারণে ৮৪ ওভার পর আম্পায়াররা দিনের খেলা শেষ করেন।

ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য ছিল প্রথম ইনিংসে ৪০০ এর বেশি রান করা। প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে লুইস বলেন, "আমরা বেশ ধীরগতির উইকেটে ব্যাটিং শুরু করি, যেখানে কিছুটা ময়েশ্চার ছিল। আমি এবং ক্রেইগ ভালো শুরু করেছিলাম, তবে দুর্ভাগ্যবশত সে ইনিংসটি লম্বা করতে পারেনি। তারপর অ্যালিকের সঙ্গে আমাদের জুটিটি আমাদের এগিয়ে নেয়। সে আমার জন্য অনেক সহায়ক ছিল, তার অভিজ্ঞতা আমার জন্য অনেক কার্যকর ছিল।"

লুইস আরও বলেন, "আমরা ভালো অবস্থানে আছি, কারণ আমাদের দলে এখনো জাস্টিন এবং জশুয়ার মতো শক্তিশালী ব্যাটার রয়েছে। আমি নিশ্চিত তারা দুর্দান্ত এক জুটি গড়ে আমাদের রান বাড়াবে। এই উইকেটে আমি ৪০০ রান করার আশা করছি।"

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...