| ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ব্রেকিং নিউজ ; পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ-সেনাবাহিনী মোতায়েন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ২২ ২১:৪০:২০
ব্রেকিং নিউজ ; পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ-সেনাবাহিনী মোতায়েন

যমুনা ফিউচার পার্কে মোবাইল দোকানে চুরির ঘটনায় বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। তাদের প্রতিবাদে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এবং সেনাবাহিনী সদস্যরা উপস্থিত আছেন।

আব্দুস সামাদ নামক এক দোকানের ব্যবস্থাপক জানান, গত রাতে মোবাইলের দোকানে চুরি হয়। এ ঘটনায় প্রতিবাদ জানাতে দোকান মালিক ও কর্মীরা রাস্তায় নেমে আসেন।

পুলিশের গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী কমিশনার এইচ এম শফিকুর রহমান জানান, দুপুর আড়াইটার দিকে, তারা খবর পান যে, গত রাতে যমুনা ফিউচার পার্কের একটি মোবাইল দোকানে চুরি হয়েছে। শুক্রবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে দোকান মালিকরা রাস্তায় এসে বিক্ষোভ শুরু করেন। কিছু সময় পর তারা রাস্তা ছেড়ে দিলেও, জুমার নামাজের পর আবারও বিক্ষোভ শুরু করেন।

ফারহাতুল জান্নাত নামক একজন ফেইসবুকে লিখেছেন, "মোবাইল চুরির ঘটনায় যমুনা ফিউচার পার্কে মারামারি এবং ভাঙচুর চলছে। আজকের দিনটাতে যমুনা ফিউচার পার্কে আসবেন না।"

ফেইসবুকের বিভিন্ন গ্রুপে আন্দোলনকারীদের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, একটি কাঁচের দরজা ভাঙচুর করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

ভাটারা থানার ওসি মোহাম্মদ মাজহারুল ইসলাম জানান, "আমরা এখানে আছি এবং দুই পক্ষের সঙ্গে কথা বলছি। শীঘ্রই আপনাদের আরও আপডেট জানানো হবে।"

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আজ রাতে বার্সেলোনা বনাম গালাতাসারাই: লাইভ দেখার নিয়ম

আজ রাতে বার্সেলোনা বনাম গালাতাসারাই: লাইভ দেখার নিয়ম

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা বনাম গালাতাসারাইয়ের হাই-ভোল্টেজ ম্যাচটি বাংলাদেশ সময় ১৪ই অক্টোবর, ২০২৬ (মঙ্গলবার দিবাগত ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...