| ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

এই মাত্র পাওয়া ; দেশের ৮ তারকা ক্রিকেটার নি*ষি'দ্ধ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ২২ ১৮:৫৪:৪২
এই মাত্র পাওয়া ; দেশের ৮ তারকা ক্রিকেটার নি*ষি'দ্ধ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আচরণবিধি লঙ্ঘনের জন্য ৮ ক্রিকেটার ও একজন ক্লাব কর্মকর্তাকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

এই সিদ্ধান্তটি শুক্রবার (২২ নভেম্বর) বিসিবি সভাপতি ফারুক আহমেদ এর পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ৮ ক্রিকেটার এবং একজন ক্লাব কর্মকর্তা শৃঙ্খলাভঙ্গের কারণে ১ বছর নিষিদ্ধ হয়েছেন। তারা সবাইকে কমপক্ষে ৫০ হাজার টাকা করে জরিমানা গুনতে হবে। বিসিবি আরও জানায় যে, ঘরোয়া ক্রিকেটের কোন পর্যায়েই শৃঙ্খলাভঙ্গের ঘটনা সহ্য করা হবে না। এর মাধ্যমে বোর্ড খেলোয়াড়দের এবং কর্মকর্তাদেরকে সতর্ক করেছে যে, আচরণবিধি ভঙ্গের জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া, নিষিদ্ধ ৮ ক্রিকেটারের মধ্যে আছেন তেজগাঁও একাডেমির ইয়াসিন আরাফাত, রিফাত আল ইমন (অনিক), তাসিন আহমেদ রনবি, রাব্বি হাসান, পারভেজ আহমেদ জয়, স্যাফায়ার স্পোর্টিং ক্লাবের রানা খান, সাইফুল ইসলাম শাওন ও মোহাম্মদ হৃদয় এবং তেজগাঁও ক্লাবের কর্মকর্তা রবিন।

এ ঘটনা ঘটে গত সোমবার পিকেএসফ ১ নম্বর মাঠে সুপার লিগের একটি ম্যাচে, যেখানে তেজগাঁও ক্রিকেট একাডেমি ও স্যাফায়ার স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরবর্তীতে ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটির টেকনিক্যাল কমিটি ঘটনার প্রমাণের ভিত্তিতে এই শাস্তি প্রদান করে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

নিজস্ব প্রতিবেদক: বুরকিনা ফাসোকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দেওয়ার পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আবারও ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...