| ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

এই মাত্র পাওয়া ; সং'ঘ'র্ষে র'ণ'ক্ষে'ত্র, বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ২১ ২৩:৫৪:৫৯
এই মাত্র পাওয়া ; সং'ঘ'র্ষে র'ণ'ক্ষে'ত্র, বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন

চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে হলের আসন বরাদ্দ নিয়ে বিরোধের জেরে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুরো ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন এবং ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে সংঘর্ষের এ ঘটনা ঘটে। সাধারণ শিক্ষার্থীদের মতে, গত ১০ নভেম্বর হলের ফরম বিতরণের পর ১৯ নভেম্বর ৩০০ জন শিক্ষার্থীর নাম ঘোষণা করা হয়। কিন্তু শিক্ষার্থীদের একটি অংশ দাবি করে, আসন বণ্টনে স্বচ্ছতা ছিল না এবং নতুন করে প্রক্রিয়া শুরু করার দাবি জানায়। এ নিয়ে কয়েকদিন ধরে বিরোধ চলার পর বিকেলে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। এ ছাড়া ক্যাম্পাসের ফটকসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালানো হয়েছে।

ছাত্রদল ও শিবির উভয়ই সংঘর্ষের জন্য একে অপরকে দায়ী করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়সাল আহমেদ জানান, “সিট বরাদ্দ নিয়ে শিক্ষার্থীদের দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। পরে আমরা দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে ক্যাম্পাসে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি থমথমে।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত ১০ টায় আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া লড়াই, যেভাবে দেখবেন লাইভ

রাত ১০ টায় আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া লড়াই, যেভাবে দেখবেন লাইভ

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের জন্য আজ রাতে রয়েছে বয়সভিত্তিক বিশ্বকাপের আকর্ষণীয় লড়াই। কাতারে অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব-১৭ ...

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা ও কোস্টারিকা। বাংলাদেশ সময় বুধবার (১৮ নভেম্বর) ভোরে শুরু ...