| ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

এই মাত্র পাওয়া : গ্রে*ফ*তার সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ১৮ ১২:১৪:১০
এই মাত্র পাওয়া : গ্রে*ফ*তার সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জন

জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার মামলায় সাবেক মন্ত্রী ও বিভিন্ন পদস্থ ব্যক্তিসহ মোট ১৩ জনকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়েছে। এই ব্যক্তিদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ৯ মন্ত্রী, দুই উপদেষ্টা, এক অবসরপ্রাপ্ত বিচারপতি এবং একজন সাবেক সচিব।

সোমবার, ১৮ নভেম্বর সকালে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তবে, সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাককে অন্য একটি মামলায় রিমান্ডে থাকায় হাজির করা সম্ভব হয়নি।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন:

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক

সাবেক মন্ত্রী ফারুক খান, ড. দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, শাজাহান খান, জুনাইদ আহমেদ পলক

প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক-ই-ইলাহী

সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী

আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক

সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম।

গত ২৭ অক্টোবর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল তাদের হাজির করার নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন। বিচারিক প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মহিতুল হক এনাম চৌধুরী।

একই দিনে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ আরও ছয়জনকে মানবতাবিরোধী অপরাধে গ্রেফতার দেখিয়ে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, ৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইতিমধ্যে অর্ধশতাধিক মামলা দায়ের হয়েছে। ১৭ অক্টোবর শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম শুরু হয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন

নিজস্ব প্রতিবেদক: কাতারে চলমান ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই ঘিরে বাড়ছে উত্তেজনা। টুর্নামেন্টে ...

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: অনূর্ধ্ব-১৭ ফুটবলে আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচের চূড়ান্ত বাঁশি বাজার ...