| ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেকিং নিউজ ; স্বর্ণের দামের বিষয়ে দুঃসংবাদ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ১৭ ২১:০৮:৫১
ব্রেকিং নিউজ ; স্বর্ণের দামের বিষয়ে দুঃসংবাদ

মার্কিন নির্বাচনের পর বেশ কয়েকবার কমার পর এবার বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে। এর ফলে দেশের বাজারেও যেকোনো সময় এই দামি ধাতুটির মূল্যবৃদ্ধি হতে পারে।

শুক্রবার (১৫ নভেম্বর) রাত ৮টা পর্যন্ত আন্তর্জাতিক স্পট মার্কেটে স্বর্ণের দাম ছিল প্রতি আউন্স ২,৫৭০.৬৬ ডলার। একদিনে প্রতি আউন্সে ৫.৩৪ ডলার বেড়েছে।

বাংলাদেশে স্বর্ণের দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। তাদের সর্বশেষ ঘোষিত মূল্য তালিকা অনুযায়ী:

প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম: ১,৩৪,৫০৯ টাকা।

২১ ক্যারেট স্বর্ণের দাম: ১,২৮,৩৯৭ টাকা।

১৮ ক্যারেট স্বর্ণের দাম: ১,১০,০৬২ টাকা।

সনাতন পদ্ধতির স্বর্ণের দাম: ৯০,২৩৩ টাকা।

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং এই দাম বাড়ানো বা কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়। কমিটির একজন সদস্য জানান, ‘বিশ্ববাজারে স্বর্ণের দাম যেভাবে বাড়ছে, তাতে দেশের বাজারেও মূল্যবৃদ্ধি ছাড়া কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, স্বর্ণের দাম আন্তর্জাতিক বাজারের পাশাপাশি স্থানীয় বাজারের ওপরও নির্ভর করে। স্থানীয় বাজারে পুরানো স্বর্ণের দাম বাড়লে নতুন স্বর্ণের দামও বাড়ানো হয়। একইভাবে পুরানো স্বর্ণের দাম কমলে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববাজারের দাম সরাসরি দেশের বাজারের ওপর প্রভাব ফেলে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম আরব আমিরাত; জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম আরব আমিরাত; জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে সংযুক্ত আরব আমিরাতের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। ...

মোটা টাকায় রিয়াল মাদ্রিদে ফিরছেন আর্জেন্টাইন তারকা নিকো পাজ

মোটা টাকায় রিয়াল মাদ্রিদে ফিরছেন আর্জেন্টাইন তারকা নিকো পাজ

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টাইন তরুণ মিডফিল্ডার নিকো পাজকে আবারও দলে ফেরানোর পরিকল্পনা করছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল ...