| ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

এই মাত্র পাওয়া ; এলোপাতাড়ি ছু'রি'কা'ঘা'তে ৮ জনের প্রাণহানি, আহত ১৭

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ১৭ ০৭:৫১:০০
এই মাত্র পাওয়া ; এলোপাতাড়ি ছু'রি'কা'ঘা'তে ৮ জনের প্রাণহানি, আহত ১৭

চীনের উক্সিং শহরে এক ভয়াবহ ছুরিকাঘাতে ৮ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় ২১ বছর বয়সী এক শিক্ষার্থী এ হামলার ঘটনা ঘটায়।

চীনা পুলিশ সূত্রে জানা গেছে, হামলাকারী শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উক্সিং ভোকেশনাল ইনস্টিটিউট অব আর্টস অ্যান্ড টেকনোলজির ছাত্র। ঘটনাটি ঘটেছে তার নিজের শিক্ষাপ্রতিষ্ঠানে, যেখানে তিনি এলোপাতাড়ি ছুরিকাঘাত চালিয়ে মানুষকে আহত করেন এবং হত্যা করেন।

পুলিশ জানিয়েছে, ওই শিক্ষার্থী এ বছরই স্নাতক হওয়ার কথা ছিল, কিন্তু চূড়ান্ত পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় তিনি হতাশ হয়ে পড়েন। পরীক্ষা না পারার ক্ষোভ থেকেই এই হিংসাত্মক হামলা চালানোর কথা পুলিশকে স্বীকার করেছেন তিনি। হামলার পর আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে।

চীনে এ ধরনের হামলার ঘটনা সাধারণত বিরল, কারণ দেশটিতে আগ্নেয়াস্ত্রের ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রিত।

চীনে এর আগেও কিছু বড় ধরনের সহিংস ঘটনা ঘটেছে। যেমন, ১১ নভেম্বর চীনের দক্ষিণাঞ্চলীয় ঝুহাই শহরে একটি মর্মান্তিক দুর্ঘটনায় ৩৫ জন নিহত এবং ৪৩ জন আহত হন, যখন একটি গাড়ি মানুষদের ভিঁড়ে ঢুকে পড়ে। সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ওই দুর্ঘটনার সঙ্গে ৬২ বছর বয়সী এক চালক জড়িত, যিনি গতি নিয়ন্ত্রণ হারিয়ে এই বিপদজনক দুর্ঘটনা ঘটান।

এছাড়া, গত অক্টোবর মাসে সাংহাইয়ের একটি সুপারমার্কেটে ছুরিকাঘাতে ৩ জন নিহত ও ১৫ জন আহত হন। এক মাস আগে হংকং সীমান্তের শেনজেন শহরে আরেকটি ছুরিকাঘাতে এক শিক্ষার্থী আহত হন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বলিভিয়া, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বলিভিয়া, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বলিভিয়ার বিপক্ষে একচেটিয়া জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথমার্ধের ২-০ ব্যবধানের ...

শুরু হল, আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ; লাইভ দেখুন এখানে

শুরু হল, আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কর্দোবার এস্তাদিও মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে ...