| ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

এই মাত্র পাওয়া ; ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নায়ক রুবেলসহ ৮ জন

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ১৬ ১৪:৩১:১০
এই মাত্র পাওয়া ; ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নায়ক রুবেলসহ ৮ জন

মাদারীপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। এ দুর্ঘটনায় রুবেলের সঙ্গে আরও ৮ জন আহত হয়েছেন।

শনিবার (১৬ নভেম্বর) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের তাঁতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চিত্রনায়ক রুবেল যেটি চালাচ্ছিলেন, তার প্রাইভেটকারটি দুর্ঘটনায় পড়ে দুমড়ে মুচড়ে যায়। স্থানীয় সাংবাদিকরা দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।

জানা গেছে, চিত্রনায়ক রুবেল তার সহযোগীদের নিয়ে ঢাকা থেকে পটুয়াখালী জেলার আমতলী যাচ্ছিলেন একটি ক্লাবের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে। পথে, মাদারীপুরের তাঁতিবাড়ি এলাকায় এসে একটি যাত্রীবাহী বাস তাদের মাইক্রোবাসটিকে চাপা দেয়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে রুবেল ও তার দুই সহযোগী আহত হন।

চিত্রনায়ক রুবেল গুরুতর আহত না হলেও তার ট্রেইনার মোহাম্মদ কবির এবং গাড়ির চালক ওমর ফারুক গুরুতরভাবে আহত হয়েছেন।

একটি সূত্রে জানা গেছে, রুবেলকে মাদারীপুরের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়, তবে তাকে দ্রুত ছেড়ে দেওয়া হয়। দুর্ঘটনায় তার শরীরের কিছু অংশ কেটে গেলেও, তার শারীরিক অবস্থা গুরুতর নয়।

চলচ্চিত্রে তার পথচলা শুরু হয়েছিল বড় ভাই সোহেল রানার হাত ধরে। ১৯৮৬ সালে, পরিচালক শহীদুল ইসলাম খোকনের ‘লড়াকু’ সিনেমার মাধ্যমে রুবেলের চলচ্চিত্রে অভিষেক ঘটে, যা বাণিজ্যিকভাবে সফল হয়েছিল। এরপর একে একে তার অভিনীত ‘মায়ের জন্য যুদ্ধ’, ‘বিচ্ছু বাহিনী’, ‘মুখোশ’সহ ২৫০টিরও বেশি সিনেমা মুক্তি পায়, যার বেশিরভাগই ছিল হিট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...