| ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সাকিবের থাকা নিয়ে যা অবিশ্বাস্য মন্তব্য করলেন ক্রীড়া উপদেষ্টা, সারাদেশে তুমুল আলোচনার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ১৬ ১৪:১৮:৪৫
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সাকিবের থাকা নিয়ে যা অবিশ্বাস্য মন্তব্য করলেন ক্রীড়া উপদেষ্টা, সারাদেশে তুমুল আলোচনার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ শেষে বাংলাদেশ দল সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে গিয়েছিল। ৬ নভেম্বর থেকে শুরু হওয়া এই সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে হেরে যায়। আফগানিস্তান সিরিজে সাকিব আল হাসান ছিলেন না।

এখন সামনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ। সাকিব আল হাসান এই সিরিজে খেলবেন কিনা, তা নিয়ে কিছুদিন ধরেই চলছে আলোচনা এবং শঙ্কা। গত কয়েক মাসে, সাকিব আল হাসান দেশের মাঠে টেস্ট খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু নিরাপত্তা শঙ্কার কারণে তার সেই স্বপ্ন পূর্ণ হয়নি। এরপর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও তিনি অংশ নেননি।

এবার, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সাকিবের উপস্থিতি নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। সাকিবের খেলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পূর্ণ ক্ষমতা রাখলেও, এই বিষয়ে কথা বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

শনিবার এক বক্তব্যে আসিফ মাহমুদ জানান, সাকিবের বিষয়টি বিসিবির সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। তিনি বলেন, "ক্রিকেট বোর্ড একটি স্বাধীন সংস্থা, তারা নিজেদের সিদ্ধান্ত নিতে স্বাধীন। আমি সবসময় পরামর্শ দিয়েছি, এবং মিরপুরে সাকিবের শেষ খেলা নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে আমি পরামর্শ দিয়েছিলাম। বিসিবি সে অনুযায়ী ব্যবস্থা নিয়েছে। এখন সামনের সিরিজে যদি কোনো পরামর্শ দেওয়ার প্রয়োজন হয়, তাহলে আমি সেরকম করব।"

এদিকে, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য বাংলাদেশ দলের একটি অংশ ইতোমধ্যেই দেশটি পৌঁছেছে। সেখানে তারা দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার (১৮ নভেম্বর) ভোরে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...