ব্রেকিং নিউজ ; 'ভারত তিনটি কারণে বাংলাদেশ নিয়ে চিন্তিত'
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “ভারত মূলত তিনটি কারণে বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন। এই তিনটি কারণ হলো: নিরাপত্তা, হিন্দু-মুসলিম সমস্যা এবং মৌলবাদের উত্থান। ভারত এ বিষয়গুলোকে কেন্দ্র করে নিজেদের স্বার্থে একটি বিশেষ ন্যারেটিভ এবং ইকোসিস্টেম তৈরি করেছে, যার লক্ষ্য একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় রেখে তাদের উদ্দেশ্য পূরণ করা।”
শুক্রবার (১৫ নভেম্বর) বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত ‘অভিন্ন নদীর পানি ও ভারত প্রশ্ন: সমাধানের রাজনীতি কী’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানটির আয়োজন করে ‘ইউনিটি ফর বাংলাদেশ’।
আমীর খসরু বলেন, “ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত করতে হলে আমাদের নতুন ন্যারেটিভ তৈরি করতে হবে, যা পারস্পরিক স্বার্থ, পারস্পরিক সম্মান এবং হস্তক্ষেপ না করার নীতির ভিত্তিতে হবে। এই নীতি মেনে চললে কোনো সমস্যা থাকবে না।”
তিনি আরও বলেন, “ভারতের সঙ্গে বিদ্যমান সমস্যা শুধু দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব নয়। এতে আঞ্চলিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ এবং চীনকেও এই আলোচনায় সম্পৃক্ত করতে হবে।”
সেমিনারে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান বলেন, “ভারতের চাহিদা নয়, বরং বর্তমান এবং ভবিষ্যৎ বাংলাদেশের চাহিদার ভিত্তিতেই ভারতের সঙ্গে আলোচনা করতে হবে। শুধু ভারত নয়, অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গেও ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে।”
তিনি আরও বলেন, “ভারতের আধিপত্যবাদী মনোভাব আমাদের মানতে হবে, তবে তা থেকে বেরিয়ে এসে নিজেদের স্বার্থ রক্ষা করতে হবে। বিশেষ করে অভিন্ন নদীগুলোর পানির সুষ্ঠু বণ্টনে বাংলাদেশের প্রয়োজনকে সামনে রেখে সমাধান খুঁজতে হবে।”
ইউনিটি ফর বাংলাদেশের মুখপাত্র মঞ্জুর মঈনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে আরও বক্তব্য রাখেন সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল্লাহ ক্বাফী রতন, লেখক ও গবেষক আলতাফ পারভেজ, রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজ, গবেষক আফিফা রাজ্জাক মুনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দীপ্তি দত্ত এবং রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২০ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন, জুলাই থেকেই বাড়তি বেতন
- ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আসছে, আঘাত হানতে পারে কোন অঞ্চলে
- নতুন পে-স্কেল: সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
- নতুন পে-স্কেলে বেতন পাবেন না যারা
- ১২ জেলায় তাপপ্রবাহ, বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া কত শতাংশ
- সুপার এল নিনো এলে বাংলাদেশে কী প্রভাব পড়বে
- নবম পে-স্কেলে কোন ভাতা কত, দেখুন একনজরে
- ১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল, বকেয়া বেতন কবে
- হিমালয়ের ঝুঁকি বাড়ছে, বাংলাদেশসহ ৮ দেশের জন্য সতর্কবার্তা
- আজকের সকল দেশের টাকার রেট: ২০ সেপ্টেম্বর ২০২৬
- একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, আসন পেল যতজন
- ৮ বছরেই উচ্চতর গ্রেড, নবম পে-স্কেলে যেসব সুবিধা মিলবে
