এই মাত্র পাওয়া : রাজধানী থেকে নূর গ্রে*প্তা’র
রাজধানীর হাজারীবাগের ঝাউচর এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মো. নূর ইসলাম পারভেজ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সোমবার এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার নূর ইসলাম আওয়ামী লীগের হয়ে অস্ত্রধারী হেলমেট বাহিনীর সক্রিয় সদস্য এবং হাজারীবাগের কিশোর গ্যাংয়ের প্রধান সদস্য। তিনি ১২ বছর বয়সী শিশু আব্দুল মোতালেব মুন্না হত্যার মামলার আসামি। স্থানীয় থানার বরাতে ডিসি তালেবুর রহমান জানান, ৩ নভেম্বর রাতে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্ররা ঝাউচর এলাকায় নূর ইসলামকে চিহ্নিত করে। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে, সে কোনো তথ্য না দিয়ে উল্টো বলে, "আন্দোলনে গুলি করেছি, তাতে কি হয়েছে?"
তখন উপস্থিত ছাত্র-জনতা পুলিশকে খবর দেয় এবং হাজারীবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উত্তেজিত জনতার হাত থেকে আহত অবস্থায় উদ্ধার করে ভোর ৫টার দিকে থানায় নিয়ে আসে। পরে, তার বিরুদ্ধে ১২ বছরের শিশু মুন্না হত্যার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
হাজারীবাগ থানার সূত্রে জানা যায়, ৪ আগস্ট বিকেল সাড়ে ৫টায় জিগাতলার ওয়ালটন শো-রুমের সামনে কোটা সংস্কার আন্দোলনরত ছাত্ররা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলেন। ওই সময় আওয়ামী লীগের কিছু নেতাকর্মী গুলি চালালে ১২ বছর বয়সী শিশু আব্দুল মোতালেব মুন্না নিহত হন। এই ঘটনায় ৩০ আগস্ট মুন্নার প্রতিবেশী শেখ মুহা. মাসুম বিল্লাহ হাজারীবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন।
প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, গ্রেপ্তার নূর ইসলাম হেলমেট পরিহিত অবস্থায় ৪ আগস্ট জিগাতলায় আন্দোলনরত ছাত্রদের ওপর হামলা চালায়। এছাড়া, ৫ আগস্ট মোহাম্মদপুর থানায় অস্ত্র লুটের ঘটনাতেও নূর ইসলামের সম্পৃক্ততা রয়েছে বলে পুলিশের ধারণা।
এছাড়া, নূর ইসলাম হাজারীবাগের ঝাউচর এলাকায় কিশোর গ্যাংয়ের প্রধান হিসেবে দীর্ঘদিন ধরে মাদক, মারামারি, চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিলেন। ১২ বছরের শিশু মুন্না হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া নূর ইসলামকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
