| ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

ব্রেকিং নিউজ ; আইপিএল নিলামে সাকিবের বড় চমক, মুস্তাফিজের অবস্থান দেখে নিন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ১২ ১০:০৫:০১
ব্রেকিং নিউজ ; আইপিএল নিলামে সাকিবের বড় চমক, মুস্তাফিজের অবস্থান দেখে নিন

বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আবারও আইপিএলে শিরোনামে। আসন্ন মৌসুমে তার খেলার সম্ভাবনা নিয়ে ভারতীয় গণমাধ্যমে শুরু হয়েছে নতুন আলোচনা। জানা গেছে, সাকিব পুরো আইপিএল সিজনেই খেলার জন্য ফ্রি থাকবেন, এবং এই কারণে তাকে দলে নিতে আগ্রহী বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। গুজরাট টাইটান্স, পাঞ্জাব কিংস, কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালস—এই চারটি দল সাকিবকে দলে নিতে মুখিয়ে আছে।

সাকিবের ভিত্তিমূল্য কম হওয়ায় তাকে পেতে ফ্র্যাঞ্চাইজিগুলো আর্থিকভাবে সুবিধাজনক অবস্থানে রয়েছে। সাকিবের অভিজ্ঞতা এবং অলরাউন্ডার হিসেবে তার বিশেষ দক্ষতা—ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং—তিন বিভাগেই কার্যকর ভূমিকা রাখতে পারার কারণে তাকে দলে ভেড়ানোর আগ্রহ বেড়েছে। দলগুলো ২-৩ কোটি রুপি পর্যন্ত খরচ করতে রাজি।

এবারের আইপিএল নিলামে সাকিবের পাশাপাশি বাংলাদেশের আর দুই তারকা, মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদেরও দলে জায়গা পাওয়ার সম্ভাবনা রয়েছে। মুস্তাফিজের কাটার এবং তাসকিনের গতির জন্য অনেক দলই তাদের দিকে নজর রাখছে।

এবার সাকিব কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে খেলেছেন, তবে কলকাতার সঙ্গে তার বিশেষ সম্পর্ক রয়েছে। তার অভিজ্ঞতা এবং ধারাবাহিক পারফরম্যান্সের কারণে, কলকাতা নাইট রাইডার্স কিংবা অন্য কোনো দল তাকে দলে নিতে আগ্রহী। এখন শুধু অপেক্ষা নিলামের দিনটির, যেখানে সাকিব, মুস্তাফিজ এবং তাসকিনের ভবিষ্যত নির্ধারিত হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

নিজস্ব প্রতিবেদক: ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

চলছে বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০ ম্যাচ, লাইভ দেখুন এখানে

চলছে বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০ ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...