| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

এই মাত্র পাওয়া ; রেললাইনের ওপর বসে গল্প, ট্রেনে কাটা পড়ে ৪ জনের মর্মান্তিক মৃত্যু

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ১১ ২১:৫৬:২৬
এই মাত্র পাওয়া ; রেললাইনের ওপর বসে গল্প, ট্রেনে কাটা পড়ে ৪ জনের মর্মান্তিক মৃত্যু

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় করতোয়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাউরা ইউনিয়নের আলাউদ্দিন নগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের কাছে পাওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় তারা রেললাইনের ওপর বসে গল্প করছিলেন।

পাটগ্রাম স্টেশন মাস্টার নুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে ছিলেন—উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলাম নগর গ্রামের আজিজার রহমান (৬৫), মোবারক হোসেন (৫৫), মকবুল হোসেন (৪৫) এবং একই ইউনিয়নের মমিনপুর গ্রামের আব্দুল ওহাব (৪২)।

স্থানীয়রা জানায়, বিকেল ৫টার দিকে আলাউদ্দিন নগর এলাকার রেললাইনের পাশ দিয়ে ধান মাড়াই করছিলেন তারা। এক পর্যায়ে, বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে করতোয়া এক্সপ্রেস (ট্রেন নং ৭১৩/৭১৪) ট্রেনটি আসে। কিন্তু তারা ট্রেনের আগমনের শব্দ শুনতে পাননি এবং ট্রেনটি তাদের উপর দিয়ে চলে যায়। ট্রেনে কাটা পড়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে তারা পড়ে থাকেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও, রাস্তায় তাদের মৃত্যু হয়।

এ ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, এবং পরিবার ও স্থানীয় জনগণের মধ্যে গভীর দুঃখ ও ক্ষোভ বিরাজ করছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...