| ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

মাহমুদউল্লাহ-মিরাজের জোড়া ফিফটিতে আফগানিস্তানকে চ্যালেঞ্জিং রানের টার্গেট দিল বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ১১ ১৯:৪৪:৫২
মাহমুদউল্লাহ-মিরাজের জোড়া ফিফটিতে আফগানিস্তানকে চ্যালেঞ্জিং রানের টার্গেট দিল বাংলাদেশ

৭২ রানে চতুর্থ উইকেট হারানোর পর বাংলাদেশ দলের হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং মেহেদি হাসান মিরাজ। এই দুজনের দৃঢ় ব্যাটিংয়ে দলের পঞ্চম উইকেট জুটিতে ফিরে আসে স্বস্তি, এবং তারা ম্যাচের মোর ঘুরিয়ে দেয়। দুজনই ফিফটি করেছেন, যেখানে মাহমুদউল্লাহ ৬৩ বলে এবং মিরাজ ১০৬ বলে সেই মাইলফলক ছুঁয়েছেন।

৫০ ওভার শেষে বাংলাদেশ সংগ্রহ করেছে ৭ উইকেট হারিয়ে ২৪৪ রান। মিরাজ ৬৬ রান করছেন এবং ব্যাটার মাহমুদউল্লাহ ৯৮ রানে করেছেন।

গত ম্যাচের মতো আজও বাংলাদেশ ভালো শুরু পেয়েছিল। বিশেষ করে সৌম্য সরকার নতুন বলে সাবলীল ব্যাটিং করেছেন। তার আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৮.১ ওভারে দলীয় ফিফটি স্পর্শ করে বাংলাদেশ। কিন্তু এরপর আর ইনিংস বড় করতে পারেননি সৌম্য। ৯ম ওভারের তৃতীয় বলে ওমরজাইয়ের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন সৌম্য। ২৩ বলে তার ব্যাট থেকে আসে ২৪ রান।

সৌম্য ফিরে যাওয়ার পরপরই আরও এক ওপেনার তানজিদ তামিমও দ্রুত ফেরেন। সৌম্য এক প্রান্তে বেশ সাবলীল ব্যাটিং করলেও, তামিম শুরু থেকেই ভুগছিলেন। ইনিংসের প্রথম চার ওভারে দুটি জীবন পেয়েও ১৯ রানের বেশি করতে পারেননি তিনি। ১০ম ওভারে মোহাম্মদ নবীকে কাভার পয়েন্টের উপর দিয়ে মারতে গিয়ে হাশমতউল্লাহ শাহিদিকে ক্যাচ দেন তামিম।

দল তখন বিপদে পড়লেও, মিরাজের সঙ্গে ভুল বোঝাবুঝিতে দলের অবস্থা আরো খারাপ হয়। সিরিজের প্রথম ম্যাচে খেলা জাকির একটানা রান আউটের শিকার হন, ৪ রান করে ৫ রানের ব্যবধানে বাংলাদেশ আরও একটি উইকেট হারায়।

তাওহিদ হৃদয়ের ব্যাটিংও ছিল হতাশাজনক। প্রথম দুই ম্যাচে সমান ১১ রান করা এই মিডল অর্ডার ব্যাটার আজও ব্যর্থ। ইনিংসের ১৫ তম ওভারে রশিদ খানের টার্ন করা বল ডিফেন্স করতে গিয়ে স্লিপে ক্যাচ দেন হৃদয়। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১৪ বলে ৭ রান।

এই পরিস্থিতিতে মাহমুদউল্লাহ এবং মিরাজের দৃঢ় ব্যাটিং বাংলাদেশকে কিছুটা প্রতিরোধ গড়ার সুযোগ করে দিয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

একটু পর শুরু, আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন এখানে

একটু পর শুরু, আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আর কিছুক্ষণের মধ্যেই মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...