| ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

রাতভর ওবায়দুল কাদেরকে গ্রে'প্তা'রে'র অভিযান!

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ১১ ০৭:৫২:২২
রাতভর ওবায়দুল কাদেরকে গ্রে'প্তা'রে'র অভিযান!

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অবস্থান সম্পর্কে তথ্য পেয়ে চট্টগ্রাম নগরের হালিশহরে তার পরিবারের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। তবে সেখানে ওবায়দুল কাদেরকে না পেয়ে পুলিশ তার স্ত্রীর বড় ভাই নুরুল হুদা বাবুকে (৭০) থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে।

শনিবার রাতে হালিশহর থানা এলাকার আগ্রাবাদ অ্যাক্সেস রোডের এ আর টাওয়ারে পুলিশ অভিযান চালায়। অভিযানের সময় নুরুল হুদাকে থানায় নিয়ে যাওয়া হলেও, রোববার (১০ নভেম্বর) সকালে তাকে মুক্তি দেওয়া হয়।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি ফজলুল কাদের জানিয়েছেন, গোপন সূত্রের খবরের ভিত্তিতে ওবায়দুল কাদেরের স্ত্রী নুরুল হুদার ফ্ল্যাটে অভিযান চালানো হয়। সেখানে থাকা অবস্থায় নুরুল হুদাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছিল এবং তার সঙ্গে ওবায়দুল কাদের সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। তবে কোনো মামলা না থাকায় তাকে পরে ছেড়ে দেওয়া হয়।

৫ আগস্টের পর গা ঢাকা দিয়েছেন শীর্ষ নেতারা

উল্লেখযোগ্য বিষয় হলো, ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর শেখ হাসিনা সরকারের পতনের আশঙ্কা তৈরি হলে ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা গা ঢাকা দেন। সেদিনের পর থেকে ওবায়দুল কাদেরের অবস্থান নিয়ে ধোঁয়াশা রয়েছে। বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালালেও তাকে আটক করা সম্ভব হয়নি। একইভাবে, শেখ হাসিনার সরকারের পতনের পর আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা এবং মাঝারি, তৃণমূল পর্যায়ের নেতাও আত্মগোপনে চলে যান। মামলা ও গ্রেপ্তারের ভয়ে দলের অনেক নেতা প্রকাশ্যে আসতে পারছেন না, এবং ইতোমধ্যেই কয়েকজন নেতাকে গ্রেপ্তারও করা হয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...