| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

শেখ হাসিনার ভাইরাল অডিও; ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের পতাকা অবমাননার ষ'ড়'য'ন্ত্র, আ'ট'ক ১০

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ১০ ০৮:৩৯:২২
শেখ হাসিনার ভাইরাল অডিও; ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের পতাকা অবমাননার ষ'ড়'য'ন্ত্র, আ'ট'ক ১০

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথিত একটি অডিও ক্লিপের নির্দেশনা বাস্তবায়নকারী ১০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি এবং যুক্তরাষ্ট্রের পতাকা ব্যবহার করে মিছিলে ভাঙচুর ও অবমাননার পরিকল্পনা করছিলেন।

শনিবার (১০ নভেম্বর) দিবাগত রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সম্প্রতি ভাইরাল হওয়া এক অডিও বার্তায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের নেতা-কর্মীদের উদ্দেশে নির্দেশনা দিয়েছিলেন, যাতে তারা যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি ও যুক্তরাষ্ট্রের পতাকা ব্যবহার করে মিছিল সমাবেশ আয়োজন করেন। সেই ছবি ও প্ল্যাকার্ডগুলিকে ঢাল হিসেবে ব্যবহার করার পাশাপাশি এগুলোর ভাঙচুর ও অবমাননার ফুটেজ সংগ্রহের নির্দেশও দেন তিনি।

ডিএমপি কর্মকর্তা আরও জানান, এই অপতৎপরতার লক্ষ্য ছিল বাংলাদেশের সঙ্গে বন্ধুপ্রতিম দেশ যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক নষ্ট করা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাতে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই ষড়যন্ত্রে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ উসকানিমূলক পোস্টার, ছবি, প্ল্যাকার্ড এবং নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, রাষ্ট্রের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে পুলিশ তৎপর রয়েছে এবং এসব অপকর্মের উসকানিদাতা, অর্থদাতা ও সংশ্লিষ্টদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত থাকবে।।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ভারত ও ব্রাজিলের বহুল প্রতীক্ষিত ফিফা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (৩ ...

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ...