| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

এইমাত্র পাওয়া ; পরিত্যক্ত গাড়ির ভেতরে দুই শিশুসহ ১১ জনের মৃতদেহ

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ০৮ ২২:০৬:০১
এইমাত্র পাওয়া ; পরিত্যক্ত গাড়ির ভেতরে দুই শিশুসহ ১১ জনের মৃতদেহ

মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় চিলপানসিঙ্গো শহরে একটি পরিত্যক্ত গাড়ির ভেতর দুই শিশুসহ ১১ জনের মৃতদেহ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) এই মর্মান্তিক ঘটনা ঘটে, যেটি নিয়ে প্রতিবেদনে জানায় যুক্তরাষ্ট্রের সিবিএস নিউজ।

প্রতিবেদন অনুসারে, গুয়েরেরো রাজ্যের প্রসিকিউটররা নিশ্চিত করেছেন যে, মৃতদের মধ্যে দুটি শিশু রয়েছে। স্থানীয় পুলিশ ফোনে খবর পায় যে, চিলপানসিঙ্গো শহরে একটি পরিত্যক্ত পিকআপ ভ্যানে লাশ রয়েছে। এরপর গভীর রাতে অভিযান চালিয়ে পুলিশ সত্যিই ভ্যানে ১১টি মৃতদেহ উদ্ধার করে। তবে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

চিলপানসিঙ্গো শহরের জনসংখ্যা প্রায় ৩ লাখ, এবং এটি মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের কাছে অবস্থিত, যা চোরাচালানের একটি গুরুত্বপূর্ণ রুট। এ কারণে গুয়েরেরো রাজ্য মেক্সিকোর অন্যতম সহিংস এলাকা হিসেবে পরিচিত। গত বছর রাজ্যে ১৮৯০টি হত্যাকাণ্ড ঘটেছে। এছাড়া, ২০২১ সালের জুনে অনুষ্ঠিত নির্বাচনের সময় রাজ্যে কমপক্ষে ছয়জন প্রার্থীকে হত্যা করা হয়।

২০০৬ সালে মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য মেক্সিকোর সরকার সেনাবাহিনী মোতায়েন করার পর থেকে দেশটিতে সাড়ে ৪ লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং হাজার হাজার মানুষ নিখোঁজ হয়েছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ভারত ও ব্রাজিলের বহুল প্রতীক্ষিত ফিফা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (৩ ...

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ...