| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতকে ‘শত্রু দেশ’ হিসেবে তালিকাভুক্ত করল আরো একটি দেশ

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ০২ ২১:৫০:০৮
ভারতকে ‘শত্রু দেশ’ হিসেবে তালিকাভুক্ত করল আরো একটি দেশ

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নেতৃত্বাধীন সরকার ভারতকে সাইবার নিরাপত্তায় ‘শত্রু দেশ’ হিসেবে তালিকাভুক্ত করেছে। এর ফলে কানাডা ভারতকে শত্রু দেশ হিসেবে বিবেচনা করা শুরু করেছে বলে মনে হচ্ছে।

সংবাদমাধ্যম এনডিটিভির খবর অনুযায়ী, কানাডা ভারতকে ‘সাইবার প্রতিপক্ষ’ হিসেবে অভিহিত করেছে। এর প্রতিক্রিয়ায় ভারত বলেছে, কানাডা আন্তর্জাতিকভাবে তাদের বিরুদ্ধে আক্রমণ এবং ক্ষতি করার জন্য নতুন কৌশল গ্রহণ করেছে।

শনিবার (২ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র উল্লেখ করেছেন, কানাডিয়ান সরকারের কিছু কর্মকর্তা প্রকাশ্যে স্বীকার করেছেন যে, তারা বিশ্বমণ্ডলে ভারতের বিরুদ্ধে জনমত গড়ে তোলার চেষ্টা করছে। তিনি আরও বলেন, কানাডা ভারতকে ‘সাইবার প্রতিপক্ষ’ হিসেবে তালিকাভুক্ত করতে কোনো শক্তিশালী প্রমাণ উপস্থাপন করেনি।

এদিকে, কানাডা অভিযোগ করেছে যে, ভারত তাদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তার মাধ্যমে কাজ করছে। সম্প্রতি কানাডা তাদের ‘সাইবার হুমকি নিরূপণ প্রতিবেদন ২০২৫-২৬’ প্রকাশ করেছে, যেখানে ভারতকে ‘সাইবার প্রতিপক্ষ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

কানাডার তালিকায় ভারত ছাড়াও চীন, রাশিয়া, ইরান এবং উত্তর কোরিয়ার মতো দেশগুলো অন্তর্ভুক্ত রয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আজ রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। গ্রুপ ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...