| ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

চেন্নাই থেকে অনেক বড় দু:সংবাদ পেলো মুস্তাফিজ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ৩১ ১৯:৩৮:০৫
চেন্নাই থেকে অনেক বড় দু:সংবাদ পেলো মুস্তাফিজ

সর্বশেষ আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। চমৎকার পারফরম্যান্স করা সত্ত্বেও, চেন্নাই আসন্ন আসরের জন্য তাকে ধরে রাখেনি। এবার আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি দল সর্বোচ্চ ছয়জন খেলোয়াড়কে ধরে রাখতে পারবে। আজ ছিল এই তালিকা জমা দেওয়ার শেষ সময়, যেখানে চেন্নাই চারজন খেলোয়াড়কে রিটেন করার সিদ্ধান্ত নিয়েছে।

মহেন্দ্র সিং ধোনির আইপিএল খেলা নিয়ে গুঞ্জন থাকলেও, তাকে রিটেন করেছে চেন্নাই। দেশি খেলোয়াড়দের মধ্যে রুতুরাজ গায়কোয়াড়, রবীন্দ্র জাদেজা, এবং শিবম দুবে চেন্নাইয়ের রিটেনশন তালিকায় আছেন। বিদেশি খেলোয়াড় হিসেবে কেবল শ্রীলঙ্কান পেসার মাথিশা পাথিরানাকে রিটেন করেছে দলটি।

চেন্নাইয়ের রিটেন খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক পাচ্ছেন রুতুরাজ গায়কোয়াড় ও রবীন্দ্র জাদেজা—প্রত্যেকে ১৮ কোটি টাকা। শিবম দুবে পাচ্ছেন ১২ কোটি টাকা, আর মাথিশা পাথিরানা পাচ্ছেন ১৩ কোটি টাকা। মহেন্দ্র সিং ধোনিকে রাখা হয়েছে আনক্যাপড হিসেবে, যার জন্য তাকে দেওয়া হচ্ছে চার কোটি টাকা।

গত মৌসুমে আইপিএলে রুতুরাজ গায়কোয়াড় ছিলেন চেন্নাইয়ের শীর্ষ রান সংগ্রাহক। ১৪ ম্যাচে ৫৮৩ রান করেছিলেন তিনি, গড় ছিল ৫৩ ও স্ট্রাইক রেট ১৪১.১৬। শিবম দুবে ১৪ ম্যাচে করেছিলেন ৩৯৬ রান। বোলিংয়ে চেন্নাইয়ের শীর্ষ উইকেট শিকারি ছিলেন তুষার দেশপাণ্ডে, যিনি ১৩ ম্যাচে নিয়েছিলেন ১৭ উইকেট। মুস্তাফিজ ৯ ম্যাচে নিয়েছিলেন ১৪ উইকেট।

চেন্নাই সুপার কিংস এর আগে ৫ বার আইপিএল শিরোপা জিতেছে—২০১০, ২০১১, ২০১৮, ২০২১ এবং ২০২৩ সালে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোস্টা রিকাকে পাত্তাই দিল না আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা দুর্দান্ত ও একপেশে ...

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা ও কোস্টারিকা। বাংলাদেশ সময় বুধবার (১৮ নভেম্বর) ভোরে শুরু ...