| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

অবিশ্বাস্য ভাবে শেষ হল বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট, দেখে নিন ফলাফল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ৩১ ১৭:০৭:২৪
অবিশ্বাস্য ভাবে শেষ হল বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট, দেখে নিন ফলাফল

একদিকে দেশের মানুষের আনন্দ উদযাপন – বাংলাদেশ নারী ফুটবল দলের সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের সাফল্য। অন্যদিকে, ক্রিকেটে সেই উল্টো চিত্র। ঢাকার রাস্তায় খোলা বাসে নারীদের শিরোপা জয় উদযাপনের মধ্যেই, চট্টগ্রামে বিষণ্ণতা ভর করেছে নাজমুল হোসেন শান্ত’র বাংলাদেশ দলের উপর। দক্ষিণ আফ্রিকা তাদের ইনিংস ও ২৭৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশকে।

মিরপুরের পর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেও ব্যাট হাতে হতাশ করেছে বাংলাদেশ। প্রথম টেস্ট হারার পর এই ম্যাচে লড়াই করে হোয়াইটওয়াশ এড়ানোর সুযোগ ছিল, কিন্তু শান্ত, মুশফিক এবং সাদমানের মতো অভিজ্ঞ ব্যাটাররাও ব্যর্থতার বৃত্তে আটকে পড়েন। প্রোটিয়াদের টেল-এন্ডাররাও যেখানে ফিফটি ও সেঞ্চুরি করেছে, সেখানে বাংলাদেশের ব্যাটাররা যেন প্রতিযোগিতায় নেমেছিল, কে আগে আউট হতে পারে।

ম্যাচের তৃতীয় দিনে দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশ হারায় ১৬ উইকেট। তবে সামান্য ব্যবধানে বেঁচে গেছে তাদের সবচেয়ে বড় ব্যবধানে হার থেকে। আগের রেকর্ডটি ছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, ৩১০ রানে হারের, যা বাংলাদেশ ক্রিকেটের শুরুর দিকে হয়েছিল। আজকের হার দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে হারার রেকর্ড। শেষ ইনিংসে হাসান মাহমুদের ৩৮ রানের লড়াকু ইনিংস না থাকলে হার আরও বড় হতে পারত। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ গুটিয়ে যায় ১৪৩ রানে।

এর আগে দক্ষিণ আফ্রিকা তিনটি সেঞ্চুরির ওপর ভর করে ৬ উইকেটে ৫৭৫ রান তুলে ইনিংস ঘোষণা করে। তার বিপরীতে বাংলাদেশ প্রথম ইনিংসে মাত্র ১৫৯ রানে গুটিয়ে গিয়ে ফলো-অনে পড়ে। দ্বিতীয় দিনের শেষে ৩৮ রানে ৪ উইকেট হারানোর পর তৃতীয় দিনে বাকি ৬ উইকেট হারাতে তাদের সংগ্রহ দাঁড়ায় ১২১ রানেই।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...