| ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

সবাইকে অবাক করে বিসিবির প্রধান হলেন ফাহিম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ৩১ ০৮:৫৫:৩১
সবাইকে অবাক করে বিসিবির প্রধান হলেন ফাহিম

গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রায় সব ক্ষেত্রেই পরিবর্তনের হাওয়া লেগেছে। বাদ পড়েনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সংস্থাতেও ছিল একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রভাব, ফলে এখানেও পরিবর্তন এসেছে।

বিসিবির নেতৃত্বে পরিবর্তনের পর এবার তাদের গঠনতন্ত্রেও পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমকে প্রধান করে গঠনতন্ত্র সংশোধন কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। গতকাল বোর্ড সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, দেশের তিনটি প্রধান টেস্ট ভেন্যু—মিরপুর, চট্টগ্রাম ও সিলেটে আধুনিক জিম স্থাপনের পরিকল্পনা অনুমোদন করা হয়েছে।

একই সভায়, টানা তিন বা তার বেশি বোর্ড সভায় অনুপস্থিত থাকায় ১১ জন পরিচালকের সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরা হলেন নাজমুল হাসান পাপন, ইসমাইল হায়দার মল্লিক, ওবেদ নিজাম, তানভীর আহমেদ টিটু, আ জ ম নাছির উদ্দীন, গাজী গোলাম মোর্ত্তজা, শেখ সোহেল, নজীব আহমেদ, মঞ্জুর কাদের, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম ও শফিউল আলম চৌধুরী নাদেল।

এছাড়া, বিপিএলের নতুন সূচি প্রকাশ করেছে বিসিবি। আগামী ৩০ ডিসেম্বর শুরু হবে বিপিএলের ১১তম আসর, যা শেষ হবে ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...