| ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

এইচএসসির ফল প্রকাশ আজ, জেনে নিন যেভাবে মোবাইলে পাবেন

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ১৫ ০৯:১৪:০৬
এইচএসসির ফল প্রকাশ আজ, জেনে নিন যেভাবে মোবাইলে পাবেন

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ, মঙ্গলবার (১৫ অক্টোবর) প্রকাশিত হবে। শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা বেলা ১১টায় নিজ নিজ বোর্ডের ফল ঘোষণা করবেন। এই তথ্য নিশ্চিত করেছেন আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষার্থীরা ফল জানার জন্য নিম্নলিখিত পদ্ধতিগুলো ব্যবহার করতে পারবেন। শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের Result Sheet ডাউনলোড করতে পারবেন। এছাড়া ঢাকা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট (www.dhakaeducationboard.gov.bd) ও শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd) থেকে Result কর্নারে ক্লিক করে প্রতিষ্ঠানভিত্তিক Result Sheet ডাউনলোড করা যাবে। শিক্ষার্থীরা রোল এবং রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে ফল জানতে পারবেন।

এর পাশাপাশি, পরীক্ষার ফল প্রকাশের পর SMS-এর মাধ্যমেও ফল জানা যাবে। এজন্য লিখতে হবে: HSC বোর্ডের নাম (প্রথম ৩ অক্ষর) রোল বছর টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: HSC Dha 123456 2024 লিখে 16222-তে পাঠাতে হবে।

এবার ১১টি বোর্ডে মোট ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষার জন্য নিবন্ধন করেছে। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লাখ ২৮ হাজার ২৮১, আলিম পরীক্ষায় ৮৮ হাজার ৭৬ এবং এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় ২ লাখ ৩৪ হাজার ৪৩৩ জন পরীক্ষার্থী অংশ নেয়।

পরীক্ষা শুরু হয়েছিল ৩০ জুন, তবে সিলেট বোর্ডের পরীক্ষা বন্যার কারণে ৯ জুলাই শুরু হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে কিছু পরীক্ষা স্থগিত হয়েছিল, এবং সরকার ছাত্রদের দাবি মেনে ২০ আগস্ট বাকি পরীক্ষাগুলো বাতিল করে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...