| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ফেসবুকে প্রেম: দেখা করতে গিয়ে স্বামীর সামনে স্ত্রী, তারপর যা হল

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ১৪ ১১:৪৬:৫৬
ফেসবুকে প্রেম: দেখা করতে গিয়ে স্বামীর সামনে স্ত্রী, তারপর যা হল

এক অভিনব কাণ্ড ঘটেছে ভারতের মুর্শিদাবাদের ডোমকল বাসস্ট্যান্ডে। স্বামীর কুকীর্তি ধরতে স্ত্রী ফেসবুকে ফেক অ্যাকাউন্ট খুলে স্বামীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। তবে বিপত্তি ঘটে তাদের দেখা করার দিন। ওই দিন স্বামী যখন ফেসবুকের প্রেমিকার সঙ্গে দেখা করতে আসেন, তখন তিনি দেখেন যে সেখানে বসে আছেন তাঁর স্ত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবর অনুযায়ী, স্বামীর নাম বিক্রম মণ্ডল (৪০)। তিনি পশ্চিমবঙ্গের ডোমকলের মোমিনপুরের একজন মাছের ব্যবসায়ী। তাঁর দুই ছেলে কেরালায় শ্রমিকের কাজ করেন। অভিযোগ রয়েছে, বিক্রমের একাধিক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল, যা নিয়ে সংসারে অশান্তি তৈরি হয়েছিল।

স্ত্রী এই পরিস্থিতিতে স্বামীকে শিক্ষা দিতে ফেসবুকে একটি ফেক অ্যাকাউন্ট খোলেন। তিনি বিক্রমকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, যা তিনি গ্রহণ করেন। এরপর ম্যাসেঞ্জারে চ্যাটিং শুরু হয় এবং স্ত্রীর পক্ষ থেকে বিক্রমকে প্রেমের প্রস্তাব দেওয়া হয়।

অবশেষে, বৃহস্পতিবার দুপুরে দেখা করার জন্য বিক্রম ডোমকল বাসস্ট্যান্ডে আসেন। সেখানে তিনি প্রেমিকার অপেক্ষায় ছিলেন, কিন্তু পেছনে বসা নারীটি আর কেউ নন, তাঁর স্ত্রী। স্ত্রী এ ঘটনার পরিকল্পনা আগে থেকেই তাঁর ভাইদের জানিয়েছিলেন, যাঁরা পরে এসে বিক্রমকে মারধর করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...