| ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড়ে ৭ জনের মৃত্যু

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ১৩ ১৪:৪৯:৩১
গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড়ে ৭ জনের মৃত্যু

ব্রাজিলের দক্ষিণ-পূর্ব সাও পাওলো রাজ্যে গত শুক্রবার সন্ধ্যায় আঘাত হানা এক ভয়াবহ ঝড়ে ৭ জনের প্রাণহানি ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ এই ঝড়টিকে গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড় হিসেবে উল্লেখ করেছে। সাও পাওলোর নাগরিক প্রতিরক্ষা সংস্থা শনিবার এ ঘটনার বিস্তারিত জানায়।

চীনা বার্তা সংস্থা সিনহুয়া জানায়, বাউরু শহরে ঝড়ের কারণে একটি দেয়াল ধসে তিনজন নিহত হন, আর ডায়াডেমা, কোটিয়া ও সাও পাওলো শহরে গাছ উপড়ে পড়ে আরও চারজনের মৃত্যু হয়।

এই ঝড়ের সময় সাও পাওলোতে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬৭ মাইল বা প্রায় ১০৮ কিলোমিটার ছুঁয়েছিল, যা ১৯৯৫ সালের পর থেকে সর্বোচ্চ হিসেবে রেকর্ড করা হয়েছে। ঝড়ের কারণে সাও পাওলো অঞ্চলে ১ কোটিরও বেশি মানুষ দীর্ঘ ১৫ ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় ছিল।

ঝড়ের প্রভাবে সাও পাওলো, সাও বার্নার্দো ডো ক্যাম্পো, কোটিয়া, সাও ক্যাটানো, সান্তো আন্দ্রে এবং দিয়াদেমাসহ আশপাশের শহরগুলোতে পানি সরবরাহেও বিঘ্ন ঘটে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৮০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, Live দেখুন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

৮০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, Live দেখুন

নিজস্ব প্রতিবেদক: অনূর্ধ্ব-১৭ ফুটবলে আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচে ৮০ মিনিটের খেলা শেষ হয়েছে। ম্যাচের ...

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: অনূর্ধ্ব-১৭ ফুটবলে আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচের চূড়ান্ত বাঁশি বাজার ...