| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

ব্যক্তিগত দেশ কিনেছেন নেইমার

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ১১ ১৪:৩৯:০২
ব্যক্তিগত দেশ কিনেছেন নেইমার

ব্রাজিলের রিও ডি জেনিরোর কাছে ইলাহাও দো জাপাও দ্বীপে রয়েছেন নেইমার জুনিয়র। সেখানে থাকায় প্রতিদিন তার খরচ হচ্ছে ৫০ হাজার ইউরো ভাড়া। এই দ্বীপটি এতটাই পছন্দ হয়েছে নেইমারের যে, তিনি এটি কিনতে চলেছেন, যার জন্য তার খরচ হবে ৯০ লাখ ইউরো, বা প্রায় ১২০ কোটি টাকা।

বর্তমানে দ্বীপটির মালিকানা একটি কানাডিয়ান প্রতিষ্ঠানের। পূর্বে তাদের চাওয়া দাম ছিল ১ কোটি ২০ লাখ ইউরো, কিন্তু এখন ৩০ লাখ ইউরো কমিয়ে দেওয়ায় নেইমার এটি কিনতে যাচ্ছেন। দ্বীপটিতে একসঙ্গে ১০ জন অতিথি থাকার ব্যবস্থা রয়েছে। ব্রাজিলের সাংবাদিক লিও দিয়াস এই খবর নিশ্চিত করেছেন।

রিও ডি জেনিরো থেকে দ্বীপটিতে পৌঁছাতে হেলিকপ্টারে মাত্র ৩৫ মিনিট লাগে। দ্বীপের মালিকানা প্রতিষ্ঠানের একটি হেলিকপ্টার রয়েছে, যা এখন নেইমারের হবে। এছাড়া রিও থেকে নৌকায় করেও সেখানে যাওয়া যায়।

দ্বীপটির আয়তন তিন হেক্টর। সেখানে একটি ইন্দোনেশিয়ান স্টাইলের মূল ভিলা, দুটি স্যুইট, একটি মাছের পুকুর এবং সমুদ্রের দিকে মুখ করা তিনটি বাংলো রয়েছে। ইতিমধ্যে নেইমারের ব্রাজিলের মানগারাতিবা রিসোর্টে একটি ছয় বেডরুমের বাড়ি আছে, পাশাপাশি সাও পাওলোর কাছে রয়েছে আরেকটি বিলাসবহুল বাড়ি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...