| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

চরম লড়াইয়ে শেষ ব্রাজিল-চিলির ম্যাচ, দেখে নিন ফলাফল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ১১ ০৮:৩৮:৪৯
চরম লড়াইয়ে শেষ ব্রাজিল-চিলির ম্যাচ, দেখে নিন ফলাফল

বিশ্বকাপ বাছাইয়ে টিকে থাকতে চিলির বিরুদ্ধে ম্যাচটি ব্রাজিলের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ম্যাচ শুরুতেই গোল খেয়ে ব্যাকফুটে চলে যায় সেলেসাওরা, কিন্তু তারা হাল ছাড়েনি। ইগো জেসুস সমতা ফেরানোর পর মনে হচ্ছিল ব্রাজিলকে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে লুইস এইহিক গোল করে দলকে পূর্ণ ৩ পয়েন্ট এনে দেন।

লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল ২-১ গোলের জয় পায়। প্রথমার্ধের যোগ করা সময়ে জেসুসের গোলের মাধ্যমে তারা সমতায় ফিরে আসে, এর আগে এদুয়ার্দো ভার্গাসের গোলে পিছিয়ে ছিল। পরে, ম্যাচের শেষের দিকে, ৬৮তম মিনিটে বদলি হিসেবে নামা এইহিক দলের জয় নিশ্চিত করেন।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই ব্রাজিল প্রথম গোলটি হজম করে। ফেলিপে লয়লার ক্রসে অরক্ষিত ভার্গাস দূরের পোস্টে জোরাল হেডে বল জালে পাঠান, যা রুখতে পারেননি ব্রাজিলের গোলকিপার এডারসন।

পিছিয়ে থাকা ব্রাজিলের আক্রমণে ধার ছিল না। প্রতিপক্ষের ডি-বক্সে গিয়ে বারবার সমস্যায় পড়ছিলেন রদ্রিগো ও সাভিনিয়োরা। তবে প্রথমার্ধে আশার আলো ছিলেন জেসুস। যোগ করা সময়ে সাভিনিয়োর চমৎকার ক্রসে তিনি হেডে গোল করে সমতা ফেরান।

ম্যাচ ড্রয়ের দিকে এগোলে প্রাণ ফিরে আসেন এইহিক। ৮৯ মিনিটে দুর্দান্ত এক গোল করে ব্রাজিলকে এগিয়ে নেন। ব্রুনো গুইমারাইসের পাস পেয়ে ডি-বক্স থেকে বাম পায়ের বাঁকানো শটে তিনি দূরের পোস্ট ঘেঁষে গোল করেন, যা গোলরক্ষকের জন্য রুখে দেওয়া সম্ভব হয়নি।

কষ্টার্জিত এই জয়ে চতুর্থ স্থানে উঠে আসে ব্রাজিল, ৯ ম্যাচে তাদের পয়েন্ট ১৩। ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা, আর ১৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে কলম্বিয়া। ৬ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে চিলি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...