| ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

নায়ক থেকে ভিলেন, মাহমুদউল্লাহ-সাকিব আল হাসান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ০৯ ১৩:৩৯:২৮
নায়ক থেকে ভিলেন, মাহমুদউল্লাহ-সাকিব আল হাসান

মাহমুদউল্লাহ আর মাত্র দুটি ম্যাচ খেলবেন, তারপর বিদায় নেবেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে। এই দুই ম্যাচ খেলে তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার তালিকায় যৌথভাবে তৃতীয় স্থানে পৌঁছাবেন। বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে তাঁর কাছাকাছি থাকবেন সাকিব আল হাসান, যিনি খেলেছেন ১২৯টি ম্যাচ। তবে সাকিব ইতোমধ্যেই কানপুর টেস্টের আগে ভারত সিরিজে টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ফলে আপাতত মাহমুদউল্লাহ তাঁর অবস্থানে অপ্রতিদ্বন্দ্বী থাকবেন।

যদিও সাকিব ও মাহমুদউল্লাহর আন্তর্জাতিক টি-টোয়েন্টি রেকর্ডে বেশ কিছু মিল দেখা যায়। যেমন, মাহমুদউল্লাহ ৪৩টি ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন, যা দেশের মধ্যে সর্বোচ্চ। সাকিব আছেন দ্বিতীয় স্থানে, ৩৯টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন তিনি। তবে দলীয় জয়ের সংখ্যায় দুজন সমান—দুজনের অধিনায়কত্বে বাংলাদেশ ১৬টি করে ম্যাচ জিতেছে। ব্যাটিংয়ের দিক থেকেও দুজনের গড় প্রায় একই, ২৩ রানের কাছাকাছি

মাহমুদউল্লাহ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৬ বার অপরাজিত ছিলেন, যা বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ। সাকিব ১৭ বার অপরাজিত থেকে দ্বিতীয় স্থানে আছেন। অপরাজিত থাকা ইনিংসে স্ট্রাইক রেটেও দুজনের মধ্যে তেমন পার্থক্য নেই। অন্তত ১৫ বার অপরাজিত থাকা ব্যাটসম্যানদের মধ্যে মাহমুদউল্লাহ এবং সাকিবের স্ট্রাইক রেটই ১৪০-এর উপরে।

রানের দিক থেকে সাকিব ও মাহমুদউল্লাহ প্রায় সমান কৃতিত্বের অধিকারী। টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক মাহমুদউল্লাহ, যিনি ২৩৯৫ রান করেছেন। শীর্ষে আছেন সাকিব, ২৫৫১ রান নিয়ে। মাহমুদউল্লাহ আরও দুটি ম্যাচ খেলবেন বলে এই ব্যবধান কমার সম্ভাবনা রয়েছে, এমনকি ভালো খেললে দুজনের রান সংখ্যা আরও কাছাকাছি আসতে পারে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার (১৮ নভেম্বর) ভোরে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...