| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

বাজে ভাবে ম্যাচ হেরে সরাসরি যাকে দায়ি করলে বাংলাদেশ অধিনায়ক শান্ত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ০৬ ২৩:৫৬:১০
বাজে ভাবে ম্যাচ হেরে সরাসরি যাকে দায়ি করলে বাংলাদেশ অধিনায়ক শান্ত

টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারীত ১৯.৪ ওভার সব কয়টি উইকেট হারিয়ে ১২৭ রান স্কোর বোর্ডে জমা করে বাংলাদেশ। ১২৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ঝড়ের গতিতে রান তোলে ভারতের ব্যাটাররা। ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায় ভারত। ১১.৫ ওভারে ৩ উইকেটে ১৩২ রান তোলে ভারত। যার ফলে ৪৯ বল হাতে রেখে ৭ উইকেটের বিশাল জয় পায় ভারত। আর এতেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা।

৭ বলে ১৬ রান করেন অভিষেক শর্মা। ১৪ বলে ২৯ রান করেন সূর্যকুমার যাদব। ১৯ বলে ২৯ রান করেন সাঞ্জু স্যামসন। ১৫ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন নীতিশ রেড্ডি ও ১৬ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন হার্দিক পান্ডিয়া। বাংলাদেশের পক্ষে মুস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজ।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে আবারও ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা। ২ বলে ৪ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন লিটন দাস। তার সাথে ওপেন করতে নামা পারভেজ হোসেন ইমনও ভালো করতে পারেনি।

হার্দিক পান্ডিয়াকে বিশাল ছক্কা মেরে ভালো শুরুর আভাস দিয়ে ফিরেছেন এই ব্যাটার। ৯ বলে ৮ রান করেন তিনি। কিছুটা মেরামত করার চেষ্টা করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১টি চার ও ১টি ছক্কায় ২৫ বলে ২৭ রান করেন তিনি। ১৮ বলে ১২ রান করেন তাওহীদ হৃদয়।

অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদও এই দিন ব্যর্থ হন। ২ বলে ১ রান করেন এই অভিজ্ঞ ব্যাটার। তরুন ব্যাটার জাকের আলি অনিকও এই দিন ব্যর্থ হয়েছেন। ৬ বলে ৮ রান করেন তিনি। তবে ভালো শুরুর আভাস দিয়ে ফিরেছেন রিশাদ হোসেন। ৫ বলে ১১ রান করেন তিনি। ১৩ বলে ১২ রান করেন তাসকিন।

৫ বলে ১ রান করেন মুস্তাফিজ। ৩২ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন মিরাজ। ভারতের হয়ে ৩.৫ ওভারে ১৪ রানে ৩ উইকেট নিয়েছে আর্শদীপ সিং। ৪ ওভারে ২৬ রানে ১ উইকেট নিয়েছেন হার্দিক পান্ডিয়া। ৪ ওভারে ৩১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী। ৪ ওভারে ২১ রান দিয়ে ১ উইকেট গতি পেসার মায়াঙ্ক যাদব। ২ ওভারে ১২ রান দিয়ে ১ উইকেট নেন ওয়াশিংটন সুন্দর।

ম্যাচ শেষে নাজমুল হোসেন শান্ত বলেন, "আমরা ভালোভাবে শুরু করতে পারিনি। টি-টোয়েন্টিতে প্রথম ছয় ওভার খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা ভালোভাবে শুরু করতে পারিনি। আমাদের পরিকল্পনা ছিল ইতিবাচক ক্রিকেট খেলা এবং প্রথম বল থেকেই আক্রমণাত্মকভাবে খেলা, কিন্তু কিছু ওভার সামলাতে হয়েছে। পরের ম্যাচগুলোর জন্য আমাদের আরও ভালো পরিকল্পনা করতে হবে।

তিনি আরও বলেন, “হাতে কিছু উইকেট থাকলে আমরা ১০-১৫ রান বেশি করতে পারতাম। বল করার সময় যথেষ্ট রান ছিল না। এমন পিচে বোলারদের জন্য কাজটা খুব কঠিন ছিল। আমাদের আরও রান দরকার ছিল। তবে আমি মনে করি রিশাদ এবং ফিজ (মুস্তাফিজুর রহমান) ভালো বল করেছে।"

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...