| ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

ইতালি যেতে ইচ্ছুক ভাইদের জন্য বড় সুখবর!

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ০৩ ২৩:৪১:২৭
ইতালি যেতে ইচ্ছুক ভাইদের জন্য বড় সুখবর!

দীর্ঘদিন ধরে জমে থাকা ভিসা আবেদনের দ্রুত নিষ্পত্তির ঘোষণা দিয়েছে ঢাকায় অবস্থিত ইতালি দূতাবাস। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তারা এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে কনস্যুলার শাখার কর্মীদের সংখ্যা বৃদ্ধি ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বর্তমানে প্রায় ৪০,০০০ কাজের ভিসার আবেদন বিবেচনাধীন। ইতোমধ্যে আবেদনকারীদের পাসপোর্ট ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

এছাড়া, আগামী দুই মাসের মধ্যে অন্তত ২০,০০০ আবেদনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে পাসপোর্ট ফেরত দেওয়ার আশ্বাসও দিয়েছে ইতালি দূতাবাস।

তবে, দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ‘জাল কাগজপত্র শনাক্তকরণ ও দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে জমাকৃত সব ডকুমেন্টের বিশেষভাবে যাচাই করা আবশ্যক। তাই শুধুমাত্র কাজের অনুমতিপত্র বা “nulla osta” জমা দেওয়ার মাধ্যমে ভিসা পাওয়ার নিশ্চয়তা নেই।’ কাজ ছাড়াও অধ্যয়ন, ব্যবসা, পর্যটন ও পারিবারিক ভিসার আবেদনের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

এছাড়া, ভিসা প্রদানের প্রয়োজনীয় সময় এবং চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়গুলো ইতালির আইন ও প্রবিধান দ্বারা নিয়ন্ত্রিত এবং দূতাবাসও তা মানতে বাধ্য।

ঢাকাস্থ ইতালি দূতাবাস অগ্রাধিকারের ভিত্তিতে ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০২৭ আইপিএলে মুস্তাফিজকে নিতে পারে যে ৪ দল

২০২৭ আইপিএলে মুস্তাফিজকে নিতে পারে যে ৪ দল

২০২৭ সালের আইপিএলে আবারও দেখা যেতে পারে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে। আসন্ন আসরের মিনি ...

মুস্তাফিজকে কেকেআর থেকে বিতাড়িত বললো আনন্দবাজার

মুস্তাফিজকে কেকেআর থেকে বিতাড়িত বললো আনন্দবাজার

নিজস্ব প্রতিবেদক: কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাদ পড়ার ঘটনা এখনো আলোচনায় বাংলাদেশের পেসার মুস্তাফিজুর ...

ফুটবল

উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভব্য একাদশ, যেভাবে দেখবেন

উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভব্য একাদশ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই উরুগুয়ের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলের ...

সাফের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে

সাফের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে

সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার (১১ নভেম্বর) শ্রীলঙ্কাকে ৪-০ ...