| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

আবারও বড় চমক নিয়ে দল ঘোষণা করলো আর্জেন্টিনা, দেখে নিন ম্যাচ সময়

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ০৩ ০৯:০১:২৭
আবারও বড় চমক নিয়ে দল ঘোষণা করলো আর্জেন্টিনা, দেখে নিন ম্যাচ সময়

কোপা আমেরিকার ফাইনালের পর থেকে আর জাতীয় দলের হয়ে মাঠে নামেননি বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। চোটের কারণে তিনি দুই মাস মাঠের বাইরে ছিলেন, যার ফলে সর্বশেষ দুটি বিশ্বকাপ বাছাই ম্যাচেও খেলতে পারেননি। তবে এবার তাকে রেখেই আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি আসন্ন দুটি বাছাই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন।

অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা দুটি ম্যাচ খেলবে। ১১ অক্টোবর তারা ভেনেজুয়েলার বিপক্ষে এবং ১৬ অক্টোবর বলিভিয়ার মুখোমুখি হবে। এর আগে, সেপ্টেম্বরে কলম্বিয়ার বিপক্ষে হেরে গিয়ে এই বছরে প্রথমবারের মতো পরাজয়ের স্বাদ পায় আর্জেন্টিনা। এবার মেসির প্রত্যাবর্তনে দলটি তাদের পুরোনো ছন্দে ফেরার চেষ্টা করবে।

স্কোয়াডে আরেকটি বড় চমক হল ২০ বছর বয়সী মিডফিল্ডার নিকো পাজের প্রথমবার জাতীয় দলে সুযোগ পাওয়া। তিনি বর্তমানে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে অনুশীলনে আছেন। এছাড়া ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন নিকোলাস তালিয়াফিকো, লিওনার্দো বালের্দি, এজাকুয়েল প্যালাসিওস এবং মার্কাস আকুনা।

কলম্বিয়ার বিপক্ষে হারের পর দলের প্রধান গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ক্যামেরায় আঘাত করার কারণে ফিফা তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। তাই তিনি দল থেকে বাদ পড়েছেন, যা অনুমেয় ছিল। তার জায়গায় স্কালোনি আগের স্কোয়াডের জেরোনিমো রুলি, জুয়ান মুসো এবং ওয়াল্টার বেনিতেজকে রেখে দিয়েছেন।

তবে আগের স্কোয়াড থেকে বাদ পড়েছেন মাতিয়াস সুলে, ভ্যালেন্টিন বার্কো, এজাকুয়েল ফার্নান্দেজ, ভ্যালেন্টিন ক্যাসেলানোস, গুইদো রদ্রিগেজ এবং জিউলিয়ানো সিমিওনে। নিষেধাজ্ঞার কারণে এমিলিয়ানো মার্টিনেজও তাদের সঙ্গে বাদ পড়েছেন। এই বিশ্বকাপজয়ী গোলরক্ষকের অভাব নিঃসন্দেহে দলকে অনুভব করতে হবে।

ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার স্কোয়াড:

গোলরক্ষক: জেরোনিমো রুলি, জুয়ান মুসো, ওয়াল্টার বেনিতেজ

ডিফেন্ডার: গঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, জার্মান পাজেয়া, নিকোলাস ওতামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ

মিডফিল্ডার: মার্কাস আকুনা, নিকোলাস তালিয়াফিকো, লিয়েন্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পল, এজাকুয়েল প্যালাসিওস, এনজো ফার্নান্দেজ, জিওভানি লো সেলসো, থিয়াগো আলমাদা

ফরোয়ার্ড: আলেজান্দ্রো গার্নাচো, নিকোলাস গঞ্জালেস, নিকোলাস পাজ, পাউলো দিবালা, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ, ভ্যালেন্টিন কার্বোনি

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...