হঠাৎ মারা গেলেন আ.লীগের প্রভাবশালী নেতা, গোটা দেশে শোকের ছায়া
বাংলাদেশ আওয়ামী লীগের প্রবীণ নেতা ও সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার (৭১) ইন্তেকাল করেছেন। তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত ৮টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ফিজার দীর্ঘদিন ধরে দুরারোগ্য রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই কন্যা, জামাতা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মোস্তাফিজুর রহমান ১৯৭৭ সালে আওয়ামী লীগের দিনাজপুর জেলা কমিটির সদস্য হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন এবং ১৯৮০ সালে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। ১৯৯২ সালে তিনি সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন এবং ২০১৩ সালে জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব নেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করার কারণে ফিজারকে সেনা হেফাজতে আটক করা হয় এবং ১৯৯০ সালে রাজনৈতিক আন্দোলনের জন্য কারাবরণ করেন। তিনি ১৯৮৬ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং এরপর ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ ও সর্বশেষ ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ আসন থেকে নির্বাচিত হন।
ফিজার ২০০৯ সালে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী এবং ২০১৩ সালের মধ্যে ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৪ সালের ১২ জানুয়ারি তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
তার জানাজা আগামী ৩০ সেপ্টেম্বর সোমবার দিনাজপুরের পার্বতীপুর আদর্শ কলেজ মাঠে সকাল সাড়ে ১০টায়, ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে বেলা সাড়ে ১১টায়, এবং রুদ্রানি ঈদগাহ ময়দানে দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত হবে। বাদ জোহর তাকে জামগ্রাম পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।
ফিজারের মৃত্যুতে দেশের বিভিন্ন স্থানে শোকের ছায়া নেমে এসেছে, এবং তার অবদানকে স্মরণ করা হচ্ছে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯ম পে-স্কেলের খসড়া, গ্রেড-১ এ ১ লাখ ৩০ হাজার
- আজকের সকল দেশের টাকার রেট: ১৭ আগস্ট ২০২৬
- দেশে আজ ১৮, ২১, ও ২২ ক্যারেট সোনার দাম
- অবশেষে পে-স্কেল নিয়ে বড় সুখবর!
- পে-স্কেল নিয়ে সুখবর, চলতি অর্থবছরেই বাস্তবায়নের ঘোষণা
- নতুন Bajaj Pulsar 125: ডিজাইন, ইঞ্জিন ও ফিচারে বড় পরিবর্তন
- টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বড় লাফ
- আজকের স্বর্ণের বাজারদর: ১৭ আগস্ট ২০২৬
- ভারতকে ৪ শর্ত দিয়েছে ঢাকা!
- শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে নতুন তথ্য
- পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা
- ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার
- কমলো বাড়ল সৌদি রিয়ালের বিনিময় হার
- মৃত নারীকে জীবিত করার দাবি, কবরের পাশে ওঝার কাণ্ড
- বেড়ে গেল মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার
