| ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসির থেকে বড় শাস্তি পেল বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ২০ ১৫:৪২:৫৯
আইসিসির থেকে বড় শাস্তি পেল বাংলাদেশ

ভারতের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে প্রথম টেস্টে চেন্নাইয়ে দুর্দান্ত শুরু করেও, বাংলাদেশ সেই মোমেন্টাম ধরে রাখতে ব্যর্থ হয়। বৃহস্পতিবার (গতকাল) টেস্টের প্রথম দিনে শুরুতে ভালো খেললেও, সময়ের সাথে সাথে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার অসাধারণ পারফরম্যান্সে বাংলাদেশ ধীরে ধীরে পিছিয়ে পড়ে। এরই মধ্যে মন্থর ওভার রেটের কারণে বাংলাদেশ আইসিসির শাস্তির মুখে পড়ার সম্ভাবনা রয়েছে।

প্রথম দিনে বাংলাদেশ ৮০ ওভার বল করেছে, যেখানে নিয়ম অনুযায়ী ৯০ ওভার বল করা উচিত ছিল। আইসিসির নিয়ম অনুযায়ী, মন্থর ওভার রেটের কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট কাটা হতে পারে। বাংলাদেশ নির্ধারিত সময়ের মধ্যেও ৯০ ওভার বল করতে না পারায় পয়েন্ট কাটা হতে পারে। এ নিয়ে ধারাভাষ্যকার হর্ষা ভোগলে বলেছেন, "৩০ মিনিট অতিরিক্ত খেলা হওয়ার পরও বাংলাদেশ ৮০ ওভারের বেশি বল করতে পারলো না, এটা মেনে নেওয়া যায় না।"

বাংলাদেশের পেসাররা ৫০ ওভার এবং তিন স্পিনার মিলে ৩০ ওভার বল করেছেন। পেসারদের অতিরিক্ত সময় লাগায়, দল ৯০ ওভার শেষ করতে ব্যর্থ হয়। যদি পুরো টেস্টে এভাবে মন্থর ওভার রেট থাকে, তাহলে পয়েন্ট কাটা হবে। এর আগে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো বড় দলগুলোও এই সমস্যায় পড়েছিল।

ভারত প্রথম দিনে ৮০ ওভারে ৩৩৯ রান তোলে এবং শেষ পর্যন্ত ৩৭৬ রানে অলআউট হয়। রবিচন্দ্রন অশ্বিন সর্বোচ্চ ১১৩ রান করেন, আর রবীন্দ্র জাদেজা করেন ৮৬ রান।

বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১০০ রান পার হওয়ার আগেই ৭ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে। ফলো-অন এড়াতে হলে বাংলাদেশকে প্রথম ইনিংসে অন্তত ১৭৭ রান করতে হবে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ছিল ৮ উইকেটে ১১২ রান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৮০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, Live দেখুন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

৮০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, Live দেখুন

নিজস্ব প্রতিবেদক: অনূর্ধ্ব-১৭ ফুটবলে আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচে ৮০ মিনিটের খেলা শেষ হয়েছে। ম্যাচের ...

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: অনূর্ধ্ব-১৭ ফুটবলে আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচের চূড়ান্ত বাঁশি বাজার ...