| ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

সেনাবাহিনীকে নতুন করে বিশাল ক্ষমতা দিলো অন্তবর্তী সরকার

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ১৮ ১১:৫৮:০৪
সেনাবাহিনীকে নতুন করে বিশাল ক্ষমতা দিলো অন্তবর্তী সরকার

মেট্রোপলিটন এলাকার বাইরে দেশের বিভিন্ন অঞ্চলে সেনাবাহিনীকে সাময়িকভাবে বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ–২ শাখার সিনিয়র সহকারী সচিব জেতি প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ফৌজদারি দণ্ডবিধি ১৮৯৮-এর ১২(১) ধারা অনুসারে সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। এ ক্ষমতা প্রজ্ঞাপন জারির তারিখ থেকে পরবর্তী ৬০ দিনের জন্য কার্যকর থাকবে।

এই ক্ষমতার আওতায় সেনা কর্মকর্তারা ফৌজদারি দণ্ডবিধি ১৮৯৮-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ ধারায়, যেমন ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ১০০, ১০৫, ১১০ ইত্যাদির অধীনে বিচারিক পদক্ষেপ নিতে পারবেন। বিশেষ করে, দেশের বিভিন্ন অঞ্চলে সংগঠিত অপরাধ প্রতিরোধে তারা এ ক্ষমতা প্রয়োগ করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ক্ষমতাপ্রাপ্ত সেনা কর্মকর্তারা জেলা ম্যাজিস্ট্রেট বা জেলা প্রশাসকের তত্ত্বাবধানে কাজ করবেন। সাম্প্রতিক অপরাধ ও সামাজিক অস্থিরতার প্রেক্ষাপটে সেনাবাহিনীর কার্যকর ভূমিকা নিশ্চিত করতেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

নতুন ভূমিকায় সেনাবাহিনী

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে এবং অপরাধ দমনে সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা প্রয়োগের এই উদ্যোগ আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমকে আরও বেগবান করবে। বিশেষ করে মেট্রোপলিটন এলাকার বাইরের বিভিন্ন অঞ্চলে শান্তি বজায় রাখতে ও দ্রুত পদক্ষেপ নিতে সেনাবাহিনী এখন আরও সক্রিয় ভূমিকা রাখতে পারবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...