| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

গোল বন্যায় শেষ হল ব্যাজিলের বিশ্বকাপ ম্যাচ, দেখে নিন ফলাফল-

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ১৮ ০৭:৫৪:৫৯
গোল বন্যায় শেষ হল ব্যাজিলের বিশ্বকাপ ম্যাচ, দেখে নিন ফলাফল-

কাতার ২০২২ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে পেনাল্টি শ্যুটআউটে হেরে মন ভেঙেছিল ব্রাজিলের। তবে বছর দুয়েক পর ফুটবলের ভিন্ন সংস্করণ ফুটসালে দেখা হলো সেই ক্রোয়েশিয়ার সঙ্গে, আর এবার কোনো সুযোগই দিল না সেলেসাওরা। উজবেকিস্তানে ফিফা ফুটসাল বিশ্বকাপে, কোচ মার্কিনিওস জেভিয়ারের ১০০তম ম্যাচে ক্রোয়েশিয়াকে ৮-১ গোলে উড়িয়ে দেয় ব্রাজিল।

ব্রাজিলের ফুটসাল তারকা পিটো দুর্দান্ত ফর্মে থেকে ১৩ মিনিটে প্রথম গোল করেন। ক্রোয়েশিয়ার মারিনোভিচ এক গোল শোধ করলেও সেখানেই তাদের আক্রমণের ইতি। এরপর পুরো ম্যাচে দাপট দেখিয়েছে ব্রাজিল। পিটো আরও একটি গোল করেন, মার্সেল করেন জোড়া গোল। নেগিনহো, আর্থার, রাফা ও ডিয়েগো যোগ করেন আরও চারটি গোল।

এই জয়ে ব্রাজিল দুই ম্যাচ থেকে ১৮ গোল করে টুর্নামেন্টের শেষ ১৬-তে জায়গা করে নিয়েছে। মার্সেল আছেন সর্বোচ্চ গোলদাতার আসনে। ফুটসালে বিশ্বসেরা দল হিসেবে ব্রাজিল তাদের আধিপত্য ধরে রেখেছে উজবেকিস্তানেও।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২০ সেপ্টেম্বর ব্রাজিলের প্রতিপক্ষ থাইল্যান্ড। থাইল্যান্ড ১০-৫ গোলে কিউবাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...