| ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

রাতভর ভয়াবহ গো'লা'গু'লি, ৩৩ জনের প্রাণহানি

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ১৭ ০৬:৪২:০২
রাতভর ভয়াবহ গো'লা'গু'লি, ৩৩ জনের প্রাণহানি

পাপুয়া নিউ গিনির একটি স্বর্ণ খনির নিয়ন্ত্রণ নিয়ে দুই প্রতিদ্বন্দ্বী উপজাতির মধ্যে চলা দীর্ঘদিনের বিরোধ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। এই সংঘর্ষে কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির পুলিশ। সোমবার (১৬ সেপ্টেম্বর) এই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানিয়েছে বিবিসি।

পুলিশ কমিশনার ডেভিড ম্যানিং জানিয়েছেন, পোরগেরা নামক বিতর্কিত স্বর্ণ খনিকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়, যা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কয়েক দফা সংঘর্ষ এবং গুলির বিনিময়ে এই প্রাণহানির ঘটনা ঘটে। পরিস্থিতি মোকাবিলায় পুলিশকে বিশেষ ক্ষমতা দেওয়া হয় এবং স্থানীয়ভাবে কারফিউ জারি করা হয়েছে।

সংঘাতের সূচনা হয় আগস্ট মাসে, যখন পিয়ান্দে গোষ্ঠীর দখলে থাকা জমিতে সাকার উপজাতি বসতি স্থাপন করে। এই ঘটনাকে কেন্দ্র করে দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। দীর্ঘদিনের এই বিরোধের সমাধানে রোববার (১৫ সেপ্টেম্বর) শান্তি আলোচনার চেষ্টা করা হয়েছিল, কিন্তু ব্যর্থতায় তা আরও বড় সংঘর্ষে পরিণত হয়। পুলিশ জানিয়েছে, রোববার সংঘর্ষে দুই গোষ্ঠীর মধ্যে প্রায় ৩০০ রাউন্ড গুলি বিনিময় হয়েছে।

পুলিশ কমিশনার ডেভিড ম্যানিং আরও উল্লেখ করেছেন যে, পোরগেরা অঞ্চলের অবৈধ খনি শ্রমিক এবং স্থায়ী বসতিগুলো দীর্ঘদিন ধরে স্থানীয় সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বাড়াচ্ছে, যা শেষ পর্যন্ত এই ভয়াবহ সংঘর্ষের জন্ম দিয়েছে। স্থানীয় জনগণ এবং উপজাতিরা প্রতিনিয়ত এই সহিংসতার শিকার হচ্ছে।

সংঘর্ষের প্রেক্ষাপটে কানাডার মালিকানাধীন পোরগেরা স্বর্ণ খনির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়েছে, যা পাপুয়া নিউ গিনির দ্বিতীয় বৃহত্তম খনি হিসেবে পরিচিত। সহিংসতার ফলে অঞ্চলটির স্কুল, হাসপাতাল, এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানগুলো আপাতত বন্ধ রয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালেও এই অঞ্চলে দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে সশস্ত্র সংঘর্ষে ১৭ জন নিহত হয়েছিল। এর আগেও, পোপ ফ্রান্সিস পাপুয়া নিউ গিনি সফরকালে দেশটির জনগণকে সহিংসতা পরিহার করে শান্তি স্থাপনের আহ্বান জানিয়েছিলেন, তবে বর্তমান পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার (১৮ নভেম্বর) ভোরে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...