| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

ব্রেকিং নিউজ ; ভারতবিরোধী পোস্ট, বাংলাদেশিকে কালো তালিকাভুক্ত করল ভারত

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ১৬ ২০:০৩:৫২
ব্রেকিং নিউজ ; ভারতবিরোধী পোস্ট, বাংলাদেশিকে কালো তালিকাভুক্ত করল ভারত

ভারতবিরোধী পোস্টের অভিযোগে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় পুলিশ, এবং তার ভিসা বাতিল করে দেশে ফেরত পাঠানো হয়েছে। আনন্দবাজার পত্রিকার তথ্য অনুযায়ী, ওই ব্যক্তি মোহাম্মদ আলমগীর নামের একজন বাংলাদেশি, যিনি চিকিৎসা ভিসা নিয়ে ভারতে গিয়েছিলেন। সেখানে বসেই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতবিরোধী নানা পোস্ট করেছেন, যা ভারতের সরকার ও প্রশাসনের নজরে আসে।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আলমগীর বাংলাদেশের লালমনিরহাট জেলার বাসিন্দা এবং গত ৩ সেপ্টেম্বর চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। ভারতে প্রবেশের পর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ভারতবিরোধী পোস্ট করেন, যেগুলো বিদ্বেষপূর্ণ ও উসকানিমূলক হিসেবে বিবেচিত হয়েছে।

পোস্টগুলো দ্রুত ছড়িয়ে পড়ে এবং এ ঘটনায় স্থানীয় পুলিশ তৎপর হয়ে তাকে চিহ্নিত করে মুর্শিদাবাদ থেকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষে ভারত সরকার তাকে কালো তালিকাভুক্ত করে এবং তার ভিসা বাতিলের সিদ্ধান্ত নেয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...