| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

১০ গোলের ম্যাচে বিশ্বরেকর্ড করল ব্রাজিল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ১৬ ০৬:৫৪:৫৩
১০ গোলের ম্যাচে বিশ্বরেকর্ড করল ব্রাজিল

উজবেকিস্তানে শুরু হয়েছে ফিফা ফুটসাল বিশ্বকাপের দশম আসর, যেখানে অংশ নিয়েছে ২৪টি দল। এই প্রতিযোগিতার প্রথম ম্যাচেই কিউবাকে ১০-০ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে ব্রাজিল।

গতকাল শনিবার (১৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় উজবেকিস্তানের বুখারা ইউনিভার্সাল স্পোর্টস কমপ্লেক্সে কিউবার মুখোমুখি হয় ব্রাজিল। ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখাতে থাকে সেলেসাওরা। ব্রাজিলের হয়ে মার্সেল এবং মারলন হ্যাটট্রিক করেন, দুজনেই তিনটি করে গোল করেন। এছাড়াও, নেগুইনহো, ফেলিপ ভ্যালেরিও, পিটো এবং আর্থার একটি করে গোল করে দলের বিশাল জয়ে অবদান রাখেন।

ব্রাজিল তাদের দ্বিতীয় ম্যাচে আগামী মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২০ সেপ্টেম্বর তারা থাইল্যান্ডের বিপক্ষে খেলবে। গ্রুপ ‘বি’ তে ব্রাজিল, কিউবা, থাইল্যান্ড এবং ক্রোয়েশিয়া রয়েছে। এদিন গ্রুপের আরেক ম্যাচে ক্রোয়েশিয়া ২-১ গোলে থাইল্যান্ডকে পরাজিত করে।

প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল পরবর্তী রাউন্ডে, অর্থাৎ শেষ ষোলোতে খেলার সুযোগ পাবে। দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে ২৬ সেপ্টেম্বর থেকে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...