অবশেষে ফুটবল বিশ্বকাপে সুযোগ পাচ্ছে বাংলাদেশ
গত দেড় দশকে বাংলাদেশের ফুটবল পুরুষ ও নারী দলের মধ্যে ভিন্ন পথে এগিয়েছে। যেখানে পুরুষ দল বারবার ফুটবলপ্রেমীদের হতাশ করেছে, সেখানে নারী দল তাদের পারফরম্যান্স দিয়ে দেশের গৌরব বৃদ্ধি করেছে। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও তাদের ডাক পড়েছে। বয়সভিত্তিক টুর্নামেন্টে সাফল্য পেলেও, বিশ্বকাপের মতো বৈশ্বিক মঞ্চে এখনও বাংলাদেশের প্রতিনিধিত্ব দেখা যায়নি।
তবে এবার বাংলাদেশের মানুষের সেই আক্ষেপ কিছুটা হলেও মেটার সম্ভাবনা তৈরি হয়েছে, এবং সেটি অবশ্যই নারীদের ফুটবলের ক্ষেত্রে। বাংলাদেশের নারী দল এখন পর্যন্ত বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি। তবে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নতুন নিয়মাবলীর ফলে এবার সেই স্বপ্ন বাস্তবের কাছাকাছি আসতে পারে। এর আগে এশিয়ার দলগুলো এএফসি মহিলা
এশিয়া কাপ বা এশিয়ান গেমসের পারফরম্যান্সের ভিত্তিতে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করত। কিন্তু নতুন ফরম্যাটে বিশ্বকাপের বাছাইপর্ব সম্পূর্ণ আলাদা একটি টুর্নামেন্টের মাধ্যমে হবে। এ সুযোগই বাংলাদেশের নারী দলের সামনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। এই ফরম্যাটের আওতায়, ফিফা র্যাঙ্কিংয়ের নিচের সারির দলগুলো প্রথম রাউন্ডে নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করবে।
একক রাউন্ড রবিন লিগের মাধ্যমে শীর্ষ দলগুলো দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হবে, যেখানে অপেক্ষা করবে র্যাঙ্কিংয়ের শীর্ষ দলগুলো। বাংলাদেশও তার বিশ্বকাপ স্বপ্নের যাত্রা শুরু করবে এই প্রথম রাউন্ড থেকে। এটি বাংলাদেশের জন্য একটি বিশাল অর্জন, কারণ আগে কখনোই তারা বিশ্বকাপ বাছাইপর্বে খেলার সুযোগ পায়নি। রাউন্ড-২ তে ২৪টি দল ছয়টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। এখানে রাউন্ড-১ এর সেরা দলগুলোর পাশাপাশি সরাসরি যোগ দেবে র্যাঙ্কিংয়ের শীর্ষ দলগুলো।
এরপর সেখান থেকে সেরা দলগুলো রাউন্ড-৩ এ উন্নীত হবে। রাউন্ড-৩ হবে হোম এবং অ্যাওয়ে ভিত্তিক ম্যাচের মাধ্যমে, যেখানে দলগুলো সরাসরি বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করতে পারবে কিংবা প্লে-অফে খেলার সুযোগ পাবে। যদিও বাংলাদেশের জন্য এই পথ দীর্ঘ ও চ্যালেঞ্জিং, তবুও এটি প্রথমবারের মতো বিশ্বকাপের দরজায় পৌঁছানোর এক বিরল সুযোগ। এএফসি ২০২৭ সাল থেকে এই নতুন ফরম্যাটে বাছাইপর্ব শুরু করবে।
নারী ফুটবলে খেলার সংখ্যা ও অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যেই এএফসি এই উদ্যোগ নিয়েছে। পাশাপাশি, এএফসি মহিলা এশিয়া কাপ ও অলিম্পিক বাছাইপর্বেও বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে, যা নারীদের ফুটবলে বাংলাদেশের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করে তুলতে পারে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ৭ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬
- iPhone 18 Pro Max: দাম, স্পেসিফিকেশন ও সম্ভাব্য ফিচার
- আজকের সকল দেশের টাকার রেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা
- টানা ১২ দিন বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ!
- বদলে গেল বিশ্বের মানচিত্র, বড় হলো আফ্রিকা
- পে স্কেল পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিশেষ সুবিধা চান চাকরিজীবীরা
- ১৪ হাজার শিক্ষক নিয়োগ, অনির্দিষ্টকালের জন্য প্রাথমিকের বদলি স্থগিত
- চালুর আগেই রূপপুর পারমাণবিক চুল্লিতে বড় ত্রুটি!
- কার পেনশন কত বাড়বে, জেনে নিন হিসাব
- সরকারি চাকরিতে বাড়তে পারে মৌখিক পরীক্ষার নম্বর
- সম্পত্তি দান করেও আজীবন ভোগ, সংসদে পাস নতুন বিল
- আওয়ামী লীগের নেতৃত্বে শেখ সেলিম, যা বললেন শেখ হাসিনা
- ৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল
