| ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

সাব্বির রহমান দুনিয়া থেকে চলে গেলেন

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ১৪ ২২:৪৭:২০
সাব্বির রহমান দুনিয়া থেকে চলে গেলেন

গুলিবিদ্ধ কুমিল্লার যুবক সাব্বির হোসেন (১৯) মারা গেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হওয়ার পর প্রায় এক মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ি এলাকায় তার মৃত্যু হয়। সাব্বির হোসেন মুরাদনগর উপজেলার কাজিয়াতল গ্রামের বাসিন্দা হলেও ছোটবেলা থেকে মায়ের সঙ্গে দেবিদ্বারের ভিংলাবাড়িতে থাকতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত ছিল। সেই সময় কিছু দুষ্কৃতকারী থানায় হামলা চালিয়ে পুলিশের পিকআপভ্যান পুড়িয়ে দেয় এবং থানার পুলিশদের উপর আক্রমণ করে। পাল্টা গুলিতে প্রায় ৬০ জন ছাত্র-জনতা আহত হন। সাব্বিরও এসময় গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যান।

তাঁকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রায় এক মাস চিকিৎসার পর শুক্রবার (১৩ সেপ্টেম্বর) তিনি বাড়ি ফিরেন। বাড়ি ফেরার পরের দিন শনিবার সকালে সাব্বিরের শারীরিক অবস্থার অবনতি হয় এবং প্রচণ্ড শরীরব্যথার অভিযোগ করেন। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

সাব্বিরের মা রিনা বেগম জানিয়েছেন, দুই বছর আগে স্বামী মারা যাওয়ার পর সাব্বির সংসারের হাল ধরতে লেখাপড়া ছেড়ে সিএনজি চালানো শুরু করেন। দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা জানিয়েছেন, সাব্বিরের পরিবারের সঙ্গে কথা বলে তার দাফনের ব্যবস্থা করা হবে এবং প্রশাসন তাদের পাশে থাকবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...