| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীন মণিপুর! ব্যাপক বিক্ষোভ-সংঘাতে বহু প্রাণহানি ; পালালেন মোদির গভর্নর

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ১২ ০৯:২২:৪৯
স্বাধীন মণিপুর! ব্যাপক বিক্ষোভ-সংঘাতে বহু প্রাণহানি ; পালালেন মোদির গভর্নর

ভারতের মণিপুর রাজ্যে কারফিউ চলাকালীন ছাত্র ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) অশান্ত মণিপুরের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তবে রাজ্যজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য মঙ্গলবার রাজ্যের রাজধানী ইম্ফল থেকে আসামের গুয়াহাটির পালিয়ে গিয়েছেন বলে দাবি করা হয়েছে।

এক সপ্তাহেরও বেশি আগে মণিপুরে সশস্ত্র সংঘর্ষ, ড্রোন হামলা এবং ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। ফলে মঙ্গলবার সকাল ১১ টা থেকে রাজ্যের তিনটি এলাকায় কারফিউ জারি করা হয়। এছাড়াও, সরকার ১৫ সেপ্টেম্বর পর্যন্ত পুরো রাজ্যের জন্য ইন্টারনেট পরিষেবা স্থগিত করেছে। এখন পর্যন্ত মণিপুর কার্যত সমগ্র বিশ্ব থেকে বিচ্ছিন্ন। তাই সেখানে আসলে কী হচ্ছে তা জানা খুব কঠিন হয়ে পড়ে।

গতকাল কারফিউ চলাকালীন, ছাত্ররা বিক্ষোভ মিছিল নিয়ে রাজ্যপালের সদর দফতরের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সাথে সংঘর্ষ হয়। এতে ৫০ জন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে।

টাইমস অব ইন্ডিয়া বলছে, শিক্ষার্থী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের পর মণিপুরের গভর্নর লক্ষ্মণ প্রসাদ আচার্য বুধবার ইম্ফল থেকে গুয়াহাটি চলে গেছেন। তিনি সকাল ১০টার দিকে ইম্ফল ছেড়ে যান। লক্ষ্মণ প্রসাদ আসামের গভর্নর হলেও অতিরিক্ত হিসেবে মণিপুরের দায়িত্বও পালন করেন। তবে এর বেশি তথ্য দিতে চায়নি ভারতীয় কর্মকর্তারা।

জানা যায়, বুধবার আসাম রাইফেলসের একাধিক ঘাঁটিতে বিক্ষোভ করেন স্থানীয় কুকিরা। মণিপুর থেকে সেনাদের সরে যাওয়ার দাবি তাদের। কয়েক অঞ্চল থেকে বিক্ষোভে সহিংসতার খবরও মিলেছে।

এদিকে সংঘাতে উত্তাল মণিপুর নিয়ে ফের প্রশ্নবিদ্ধ হয়েছে ক্ষমতাসীন বিজেপি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ দাবি করেছে বিরোধী দল কংগ্রেস।

এক সংবাদ সম্মেলনে মণিপুর কংগ্রেসের প্রধান কে মেঘাচন্দ বলেন, সরকার মণিপুর পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। ১৬ মাসে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মৌনতা নিয়েও প্রশ্ন তোলে কংগ্রেস। জানায়, গেল প্রায় দেড় বছরে ইউক্রেনসহ বিশ্বের নানা প্রান্তে সফর করলেও সংঘাতে জর্জরিত মণিপুরে আসেননি প্রধানমন্ত্রী।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ও ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...