| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশের একাদশে সুযোগ না পেয়ে অন্য দেশের হয়ে খেলবেন সাইফউদ্দিন

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ১২ ০৭:১৪:০৩
বাংলাদেশের একাদশে সুযোগ না পেয়ে অন্য দেশের হয়ে খেলবেন সাইফউদ্দিন

জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে চোট কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসেন মোহাম্মদ সাইফুদ্দিন। কিন্তু টিম ম্যানেজমেন্টের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়েন। এর পর থেকেই আছেন মাঠের বাইরে। এবার যুক্তরাষ্ট্রের মাইনর ক্রিকেট লিগে খেলবেন তিনি।

যুক্তরাষ্ট্রের ২০ ওভারের এই টুর্নামেন্টে আটালান্টা ফায়ারের হয়ে খেলবেন এই পেস বোলিং এই অলরাউন্ডার। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আটলান্টা ফায়ার, একটি আটলান্টিক কনফারেন্স সাউদার্ন ডিভিশনের দল, এখন পর্যন্ত তিনটি খেলার মধ্যে একটি জিতেছে। বাকি দুই ম্যাচ হেরে তাদের পয়েন্ট মাত্র দুই, যা তাদের গ্রুপে তৃতীয় স্থানে রাখে। সাইফউদ্দিন কবে দলের সঙ্গে যোগ দেবেন এবং কবে মাঠে নামবেন তা এখনও স্পষ্ট নয়।

এছাড়াও, যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে বাংলাদেশের আরেক প্রতিনিধি আথার আলী খানও থাকবেন। আন্তর্জাতিক ক্রিকেটে ধারাভাষ্য প্রদানকারী বাংলাদেশের সাবেক ক্রিকেটার আথার এই লিগে ধারাভাষ্য প্রদান করবেন। আটালান্টা ফায়ার ক্রিকেট আথারের উপস্থিতির বিষয়টিও নিশ্চিত করেছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...