| ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

পাওয়ার প্লেলের ৬ ওভারের সর্বোচ্চ রানের রেকর্ড এখন হেডের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ০৫ ০৯:২৩:৪২
পাওয়ার প্লেলের ৬ ওভারের সর্বোচ্চ রানের রেকর্ড এখন হেডের

সাম্প্রতিক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বোলারদের ভয়ের নাম ছিল ট্র্যাভিস হেড। অস্ট্রেলিয়ার জার্সিতে ব্যাট হাতে তার দাপট অব্যাহত আছে। গতকাল স্কটল্যান্ডের বিপক্ষে এই ওপেনার দিয়েছিল এক টর্নেডো ইনিংস । তিনি প্রথম পাওয়ারপ্লেতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন, কারণ আজিরা ৬২ বল হাতে জিতেছিল।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে স্কটল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে। জবাবে অস্ট্রেলিয়া ৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ভিক্টরি হারবারে পৌঁছে যায়। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই ফেরেন অভিষিক্ত ম্যাকগার্ক।

দেশের টি-টোয়েন্টি জার্সিতে প্রথম ম্যাচে ডাক পান তিনি। পরের গল্পটা কেবলই হেড আর মিচেল মার্শের। এক উইকেট হারিয়ে প্রথম ৬ ওভারে ১১৩ রান করে সফরকারীরা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাওয়ার প্লেতে এটিই সর্বোচ্চ রান। অজিরা পেছনে ফেলেছে ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাউথ আফ্রিকার ১০২ রানের রেকর্ডকে।

প্রোটিয়াদের রেকর্ড ভাঙার আগে মাত্র ১৭ বলে হাফ সেঞ্চুরি করেছেন হেড। আউট হয়ে সাজঘরে ফেরার আগে ২৫ বলে তুলেছেন ৮০ রান। তার আগে আউট হয়েছেন ৩৯ রানের ইনিংস খেলা মার্শও। এরপর ইংলিশের ১৩ বলে অপরাজত ২৭ এবং মার্কাস স্টইনিসের ৮ রানের কল্যাণে জয় নিশ্চিত হয় অস্ট্রেলিয়ার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...