| ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

দেশে ফেরা টাইগারদের নিয়ে যা করলো বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ০৫ ০০:৫১:০৭
দেশে ফেরা টাইগারদের নিয়ে যা করলো বিসিবি

দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। ইতিহাস গড়ার সিরিজ শেষে বুধবার (৪ সেপ্টেম্বর) রাত ১১টায় দেশে ফিরেছে নাজমুল হোসেন শান্তর দল। অধিনায়ক শান্ত এবং প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও দুই বহরের ফার্স্ট ফ্লিটে দলের সাথে ফিরেছেন।

এছাড়া শরিফুল ইসলাম, সাধন ইসলাম ও নাহিদ রানাসহ আট ক্রিকেটার ফিরেছেন। বুধবার দুপুর ২টায় ঢাকায় পৌঁছাবে দলের বাকিরা। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপ্পোও প্রথম বহরে এসেছেন। দেশে ফেরার পর বিমানবন্দরে প্রথমবারের মতো ক্রিকেটারদের স্বাগত জানান ক্রিকেট অপারেশন্সের সহকারী পরিচালক শেহেরিয়ার নাফীস।

এরপর ক্রিকেটারদের ফুল দিয়ে স্বাগত জানান বিসিবি পরিচালক আকরাম খান, ফাহিম সিনহা, নাজম আবিদীন ফাহিম ও ইফতিখার রহমান মিঠু। টেস্ট স্ট্যাটাস অর্জনের ২৪ বছর পর পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ ও সিরিজ জিতেছে বাংলাদেশ।

প্রথম টেস্টে ১০ উইকেটের বিশাল জয়ের পর দ্বিতীয় টেস্টেও স্বাগতিকদের পাত্তা দেয়নি টাইগাররা। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের জয় নিশ্চিত হওয়ার পরপর টাইগার কাপ্তান নাজমুল হোসেন শান্তকে ফোন করে শুভেচ্ছা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, দেশে ফেরার পর ক্রিকেট দলকে সংবর্ধনা দেবে সরকার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বলিভিয়া, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বলিভিয়া, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বলিভিয়ার বিপক্ষে একচেটিয়া জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথমার্ধের ২-০ ব্যবধানের ...

শুরু হল, আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ; লাইভ দেখুন এখানে

শুরু হল, আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কর্দোবার এস্তাদিও মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে ...