| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশের বিপক্ষে বিশাল ব্যাবধানে সিরিজ হারের দোষ যার উপর চাপালেন অধিনায়ক শান মাসুস

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ০৪ ০৬:২৪:০৮
বাংলাদেশের বিপক্ষে বিশাল ব্যাবধানে সিরিজ হারের দোষ যার উপর চাপালেন অধিনায়ক শান মাসুস

ঘরের মাঠে পুচকে বাংলাদেশের কাছে এমন হার সংবাদ সম্মেলনে পাকিস্তানী সাংবাদিকদের প্রশ্নের জবাব তড়িঘড়ি করে দিয়ে চলে যেতে চাইছিলেন অধিনায়ক শা মাসুদ। কিন্তু সেটা হয়নি। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে অন্তত ড্র করলেও সিরিজের দুই ম্যাচেই হেরেছে বাংলাদেশের কাছে।

এই ব্যর্থতার পর পাকিস্তান অধিনায়ক শান মাসুদের কণ্ঠে আক্ষেপ ভরে ওঠে। রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে ১০ উইকেটে হারার পর দ্বিতীয় টেস্টে ৬ উইকেটে হেরেছে পাকিস্তান। তবে দ্বিতীয় ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করেন শান মাসুদ। প্রথম ইনিংসে ২৭৪ রানে অলআউট হওয়ার পর বাংলাদেশ মাত্র ২৬ রানে ৬ উইকেট। তবে লিটন দাস ও মেহেদি হাসান মিরাজের দুর্দান্ত জুটি নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ।

পেসার শাহীন শাহ আফ্রিদি ও নাসিম শাহর আক্ষেপ, সুযোগ পেয়েও প্রতিপক্ষকে কয়েক রানে আটকাতে পারেননি। শান মাসুদ বলেছেন: "২৬ রানে ৬ উইকেট হারানোর পরে তাদের দ্রুত ইনিংস শেষ করা উচিত ছিল। এটি করার পরিবর্তে, আমি তাদের খেলায় ফিরে আসতে দিয়েছি। আমি শাহীন এবং নাসিমকে মিস করি। তবে আপনি যদি ধারাবাহিক ভাবে খেলতে চান তবে আপনাকে আরও ফিট হতে হবে।

এর আগে আমাদের শারীরিক ফিটনেস বাড়াতে হবে, কিন্তু আমি জানি না কীভাবে হবে। দলের ব্যর্থতার জন্য ক্রিকেটারদের ফিটনেস ঘাটতি আছে বলেও উল্লেখ করেছেন পাকিস্তান অধিনায়ক। বিশেষ করে পেসারদের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘টেস্টে আরও ফিটনেস দরকার। প্রথম টেস্টে চার জন পেসার খেলাতে হয়েছিল। আমাদের মনে হয়েছিল, তিন জন ধকল নিতে পারবে না। সেটাই হয়েছে। দুই ইনিংসেই এক জন করে বোলার হারিয়েছি আমরা।

এই টেস্টেও তিন পেসার ও দুই স্পিনার পর্যাপ্ত ছিল না। আরও এক জন পেসার দরকার ছিল।’ ঘরের মাঠে শেষ ১০টি টেস্টে জেতেনি পাকিস্তান। ৬টিতে হেরেছে, ড্র করেছে ৪টি। ১৯৬৯ থেকে ১৯৭৫ সালের পর এ প্রথম ঘরের মাটিতে এতগুলো টেস্টে জয়হীন তারা। সেবার টানা ১১ ম্যাচে জয়হীন ছিল দলটি। গত ২৫ বছরের হিসেব টানলে, ঘরের মাটিতে ব্যর্থতার নিরিখে তৃতীয় দল পাকিস্তান।

বাকি দুই দল বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ২০০৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশ ঘরের মাটিতে ২৭ টেস্টে জয়হীন ছিল। আর ২০১৩ সাল থেকে নিজ দেশে ১৪ টেস্টে জয়হীন জিম্বাবুয়ে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের বিপক্ষে জয়ের জন্য বড় লক্ষ্য ছুড়ে দিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। ৪৭৯ রানের ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা ব্রাজিল ...

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ...