| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

ভারতে পালানোর সময় ছাত্রলীগের মহান কেন্দ্রীয় নেতা গ্রে'প্তা'র

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ০৩ ২০:১২:১৯
ভারতে পালানোর সময় ছাত্রলীগের মহান কেন্দ্রীয় নেতা গ্রে'প্তা'র

নওগাঁয় সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় জেলার ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান (৩৫)কে আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ভোরে সাপাহার উপজেলার আইহাই সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন বালাশ বাদী হয়ে ৩ আগস্ট কেডি মোড়ে জেলা বিএনপি অফিস পোড়ানর সাথে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগ নেতা মেহেদী হাসানসহ ৯২ নেতাকর্মীসহ অজ্ঞাতপরিচয় ৯২ জনের বিরুদ্ধে ১৩ আগস্ট সদর মডেল থানায় মামলা করেন। গত ৩ আগস্ট কোটা সংস্কার আন্দোলনের সময় নগরীতে প্রকাশ্যে দেশীয় অস্ত্র বহনের অভিযোগ ওঠে এই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।

নওগাঁ জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক (ওসি ডিবি) হাসমত আলী জানান, ছাত্র লীগ নেতা মেহেদী ভারতে পালানোর চেষ্টা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২ সেপ্টেম্বর) রাত থেকে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। স্থানীয় থানার সহায়তায় ভোর ৪ টার দিকে আইহাই সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যাওয়ার সময় মেহেদীকে আটক করা হয়।

তিনি বলেন, গ্রেপ্তার মেহেদী শহরের সন্ত্রাসী গ্যাংয়ের গডফাদার হিসেবে পরিচিতি ছিল। তার বিরুদ্ধে অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।

রাজনৈতিক ছত্রচ্ছায়ায় মেহেদী নানা অপকর্ম করে আসছিলেন। তবে ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে গা ঢাকা দিয়েছিলেন মেহেদী। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...